এক্সপ্লোর

দেখুন- হেডিংলিতে নাটকীয় ঘাত-প্রতিঘাতের ঝলক: ‘অবিশ্বাস্য’, নিজের রুদ্ধশ্বাস ইনিংস সম্পর্কে বললেন বেন স্টোকস

হেডিংলির নাটকীয় ম্যাচে বেন স্টোকসের দুরন্ত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি অ্যাসেজ সিরিজের ফল ১-১ করেছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টে ১ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে ৭৬ রান যোগ করে দলকে জয় এনে দিলেন স্টোকস। নিজের এই ইনিংসকে অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন খোদ ইংরেজ অলরাউন্ডার।

লিডস: হেডিংলির নাটকীয় ম্যাচে বেন স্টোকসের দুরন্ত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি অ্যাসেজ সিরিজের ফল ১-১ করেছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টে ১ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে ৭৬ রান যোগ করে দলকে জয় এনে দিলেন স্টোকস। নিজের এই ইনিংসকে অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন খোদ ইংরেজ অলরাউন্ডার। প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। গত ৭১ বছরের ইতিহাসে অ্যাশেজে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় ২৮৬ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। তাদের পরাজয় তখন অবধারিত বলেই মনে হচ্ছিল। কিন্তু অন্য রকম কিছু ভেবেছিলেন স্টোকস। ইংল্যান্ডের ২৮ বছরের বাঁহাতি ব্যাটসম্যানের প্রায় সাড়ে পাঁচ ঘন্টার ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। তাঁর ইনিংসে ছিল ডিফেন্স ও পাল্টা আক্রমণের মিশেল। শেষপর্যন্ত তাঁর অপরাজিত ১৩৫ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। ম্যাচের পর স্টোকস বলেছেন, অবিশ্বাস্য, এটা আমি কখনওই ভুলব না। বিশ্বকাপের ফাইনালেও তাঁর নায়কোচিত ব্যাটিং ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিল। স্টোকস বলেছেন, আমি পুরোদস্তুর চেষ্টা করেছিলাম। শেষপর্যন্ত সেই চেষ্টা সফল হল। স্টোকস বলেছেন, এর আবার পুনরাবৃত্তি কখনও আবার হবে কিনা, সে ব্যাপারে আমি নিশ্চিত নই। ক্রিকেট পিচে দুটি সেরা অনুভূতির একটি হল এই ইনিংস, যা আমি কখনও ভুলতে পারব না। ভুল বোঝাবুঝিতে জয় বাটলারের রান আউট ইংল্যান্ডের জয়ের সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিয়েছিল। স্টোকস বলেছেন, কখনও হাল ছাড়তে নেই। শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছু শেষ হয় না। যখন লিচি ব্যাট করতে এল তখন কী করতে হবে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। আমাকে পাঁচটা বল খেলতে হবে, ওকে একটা। লিচ নিজের ভূমিকা ঠিকঠাক পালন করেছে। ২১৯ বলের ইনিংসে ১১ টি চার ও আটটি ছয় মেরেছেন স্টোকস। তিনি বলেছেন, অ্যাশেজ জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে ম্যাচটা জিততে হত। আর আমরা তা করতে সক্ষম হয়েছি।

সেরা শিরোনাম

IND vs WI 3rd T20I Live: টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
Ranji Trophy: ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget