এক্সপ্লোর

Under-19 WC 2022 Semifinal: কাল যুব বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন?

Under-19 WC 2022 Semifinal: ফলে অজিদের বিরুদ্ধে নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত। আগের বার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল।

অ্যান্টিগা: যুব বিশ্বকাপের সেমিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে হারিয়ে শেষ চারে পৌঁছেছিল যশ ধূলের দল। আগামীকাল সামনে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুত করোনা আক্রান্ত হয়েছিলেন অধিনায়ক যশ সহ আরো ৩ ক্রিকেটার। কিন্তু তাঁরা প্রত্যেকেই ধীরে ধীরে সেরে উঠেছেন। ফলে অজিদের বিরুদ্ধে নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত। আগের বার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সেই টাইগারদের হারিয়ে প্রতিশােধ নেওয়া হয়েছে। এবার লক্ষ্য অজি বধ। 

বাংলার পেসারের আগুনে স্পেলেই কোয়ার্টার ফাইনালে বিপর্যয় নেমেছিল বাংলাদেশ শিবিরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে আগুনে বোলিং করলেন বাংলার রবি কুমার। যাঁর প্রথম স্পেলের পরিসংখ্যান ৫-১-৫-৩। রবির প্রথম স্পেল বাংলাদেশ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। পরপর ফিরে যান মেহফিজুল ইসলাম (২), ইফতেকার হোসেন (১) ও প্রান্তিক নাবিল (৭)। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ৫ উইকেট হারিয়ে।

কাল ভারত বনাম অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ কোথায় খেলা হবে?

কাল ২ ফেব্রুয়ারি, যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি খেলা হবে অ্যান্টিগায়

কখন থেকে শুরু খেলা?

ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬.৩০ থেকে শুরু হওয়ার কথা সেমিফাইনাল ম্যাচ। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে।

কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?

টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget