এক্সপ্লোর

বল বিকৃতি-বিতর্ক: দোষী সাব্যস্ত স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট, ত্রয়ীকে অবিলম্বে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ ক্রিকেট অস্ট্রেলিয়ার

জোহানেসবার্গ: কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে তিনমূর্তিকে দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন রেনশ, ম্যাক্সওয়েল ও বার্নস। তবে, এখনও হয়নি সাজা ঘোষণা। যদিও, ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্লিনচিট পেয়ে গিয়েছেন কোচ ড্যারেন লেম্যান। ‘তিনি কিছু জানতেন না’, বলছে অসি ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হলেন টিম পেইন। এর আগে ওয়ার্নারকে নিয়ে দিনভর নাটক অস্ট্রেলিয়া শিবিরে। তাঁকে দেশের জার্সিতে ২২ গজে আর নামতে দেখা যাবে কি না, তা নিয়েই সন্দেহ। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর, কেপ টাউন টেস্টে ড্রেসিং রুমে ওয়ার্নারই হলুদ টেপ দিয়ে বল-বিকৃতির বুদ্ধি দিয়েছিলেন। তাতে সায় দেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু, এই অভিযোগ একেবারে উড়িয়ে দেন ওয়ার্নার স্বয়ং। অসি সংবাদমাধ্যমে ওয়ার্নার-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘গোটা দল বিষয়টা জানত। আরও ভাল করে জানতেন দলের ফাস্ট বোলারেরা। পরিকল্পনা ছিল, এই নিয়ে কেউ যদি বিতর্কে জড়ায়, তাহলে গোটা দল তার দায় নেবে।’ আর, তাঁর এই উক্তিতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা দল। ক্ষুব্ধ পেসাররা। তাঁর সঙ্গে ২২ গজে নামতে চান না দলের আর কোনও ক্রিকেটারই। সূত্রের খবর, যখন স্মিথ ও ব্যানক্রফট বল-বিকৃতির কথা স্বীকার করছিলেন, তখন নিজের বন্ধুদের নিয়ে পার্টি করছিলেন ওয়ার্নার। তাঁর এই আচরণ আরও চটিয়েছে তাঁর সতীর্থ ও টিম ম্যানেজমেন্টকে। স্মিথ, ওয়ার্নারদের উপর নেমে আসতে পারে বড়-সড় শাস্তির খাঁড়া। দেশের হয়ে তো বটেই আইপিএলেও তাঁদের খেলা নিয়ে প্রশ্নচিহ্ন। পরিস্থিতি যা, তাতে নিজেদের তৈরি রাখছে সানরাইজার্স। ওয়ার্নার ছাড়াও অসুবিধা হবে না, বলছেন সানরাইজার্সের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।

সেরা শিরোনাম

IND vs WI 3rd T20I Live: টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
Ranji Trophy: ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
IND vs WI: ফের একবার রানের পাহাড় না মদত পাবেন বোলাররাও, কেমন হবে হোলকার স্টেডিয়ামের পিচ?
ফের একবার রানের পাহাড় না মদত পাবেন বোলাররাও, কেমন হবে হোলকার স্টেডিয়ামের পিচ?
Bengal vs Delhi Day 1 Highlights: কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে
কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget