এক্সপ্লোর

সচিন, বিরাটের মতোই বাবার মৃত্যুর শোক ভুলে দলের জন্য খেললেন ঋষভ

নয়াদিল্লি: ক্রিকেটার হিসেবে ঋষভ পন্থ কতদূর এগিয়ে যাবেন, সেটা সময়ই বলে দেবে। তবে একটি বিষয়ে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির সঙ্গে একই সারিতে চলে এলেন এই তরুণ। সচিন ও বিরাট বাবার মৃত্যুর পরেই খেলতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তেমনই বাবার মৃত্যুর শোক উপেক্ষা করে গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমে ভাল পারফরম্যান্স দেখালেন ঋষভ। দলকে জেতাতে না পারলেও, ইস্পাত-কঠিন মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতার জন্য সবার প্রশংসা আদায় করে নিয়েছেন এই তরুণ। ১৯৯৯ সালে বিশ্বকাপ চলাকালীন সচিনের বাবার মৃত্যু হয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন তিনি। বাবার শেষকৃত্য সম্পন্ন করে ফিরে গিয়ে কেনিয়ার বিরুদ্ধে শতরান করে বাবাকে উৎসর্গ করেন সচিন। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সেই ঘটনার কথা ভোলেননি। বিরাট আরও দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছিলেন। ২০০৬ সালের ১৯ ডিসেম্বর ভোর তিনটেয় তাঁর বাবার মৃত্যু হয়। কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ফলো অন করতে নেমে তখন ভাল অবস্থায় ছিল না দিল্লি। দলের কথা ভেবে সকালেই মাঠে পৌঁছে যান বিরাট। ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন তখন ১৮ বছর বয়সি এই ক্রিকেটার। দু দিন আগেই বাবা মারা গিয়েছেন। তা সত্ত্বেও দলের সঙ্গে যোগ দিয়ে লড়াই করলেন ঋষভ। তাঁর ৫৭ রানের অসাধারণ ইনিংসে জয়ের আশা দেখছিল দিল্লি। কিন্তু অন্য কেউ ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় হেরে গিয়েছে দিল্লি। তবে তাতে ঋষভের কৃতিত্ব এতটুকু খাটো হয়নি।

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget