এক্সপ্লোর

FIFA U 20 WC: ইতালিকে হারিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ঘরে তুলল উরুগুয়ে

U 20 WC: উরুগুয়ের জয়ে টুর্নামেন্টে ইউরোপিয়ান শাসনের অবসান ঘটল। চার বার ইউরোপিয়ান দেশ এই টুর্নামেন্ট জেতার অবশেষে অন্য কোনও উপমহাদেশের কোনও দল খেতাব ঘরে তুলল।

নয়াদিল্লি: ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে (FIFA U 20 WC) ইউরোপিয়ান দলগুলির শাসন অবশেষে সমাপ্ত হল। বিগত চারবারই ইউরোপের কোনও না কোনও দেশ এই টুর্নামেন্ট জিতেছিল। আরও একবার ইউরোপেরই আরেকটি দেশ ইতালির (Italy U 20) সামনে সেই রেকর্ড অব্যাহত রাখার সুযোগ ছিল। তবে তাঁরা পারলেন না। উরুগুয়ের (Uruguay U 20) বিরুদ্ধে ১-০ ব্যবধানে পরাজিত হল ইতালি। সেলেস্তের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন লুসিয়ানো রডরিগেজ। 

দিয়েগো মারাদোনা স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে ইতালি ও উরুগুয়ে একে অপরের মুখোমুখি হয়। স্টেডিয়ামের সিংহভাগ সমর্থকই এদিন উরুগুয়ের হয়ে গলা ফাটাচ্ছিলেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এই ম্যাচের দেখার জন্য সশরীরে স্টেশনে হাজির ছিলেন। গোটা ম্যাচ জুড়েই ইতালিরা বিরুদ্ধে লাতিন আমেরিকার উরুগুয়ে দাপট দেখিয়েছে। কিন্তু কোনওভাবেই গোল আসছিল না। অবশেষে ৮৬ মিনিটে সাফল্য পায় উরুগুয়ে। লুসিয়ানো রডরিগেজই ম্যাচের একমাত্র গোলটি করেন।

গোটা টুর্নামেন্ট জুড়েই উরুগুয়ের রক্ষণ দারুণ পারফর্ম করেছে। টুর্নামেন্টে মাত্র তিনটি গোল হজম করতে হয়েছে উরুগুয়ান রক্ষণকে। তিনটি গোলই গ্রুপ পর্বে ইংল্যান্ড করেছিল। তবে এই ফাইনালে ম্যাচে উরুগুয়ান রক্ষণকে ইতালি তেমন চাপেই ফেলতে পারেনি। তবে উরুগুয়ে কিন্তু বারংবার ইতালির রক্ষণকে চাপে ফেলেছে। গোল করার একাধিকবার সুযোগও পায় তাঁরা। রডরিগেজ একটি দারুণ ফ্রি-কিক থেকে অল্পের জন্য গোল করতে ব্য়র্থ হন। উরুগুয়ের অধিনায়ক ফ্যাব্রিসিও ডিয়াজ দু'টি দূরপাল্লার শট নেন। অ্যান্ডারসন ডুরাটের একটি শট অনবদ্যভাবে বাঁচিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক সেবাস্টিয়ানো ডেসপ্লাঞ্চেজ। তিনি অবশ্য শেষ রক্ষা করতে পারেননি। শেষমেশ খেতাব লাতিন আমেরিকার লুইস সুয়ারেজদের দেশই জিতে নেয়। 

 

 

অপরদিকে, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এক ঐতিহাসিক টুর্নামেন্ট শেষ করল ইজরায়েল। দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে তাঁরা বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল। সেমিফাইনাল অ্যান্ডারসন ডুরাটের গোলে ১-০ হেরে খেতাব জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তবে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পোডিয়াম ফিনিশের দৌলতে ইজরায়েলের শেষটা খুব একটা মন্দ হল না।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
FIFA World Cup 2026: তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?

ভিডিও

LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget