এক্সপ্লোর

Frizzy Hair: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?

Hair Care Tips: গ্রীষ্ম, বর্ষা, শীত- এই তিন মরশুমেই চুলের একাধিক সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হল চুলের রুক্ষ, শুষ্ক ভাব বজায় থাকা। কীভাবে চুলের যত্ন করবেন একনজরে দেখে নেওয়া যাক।

Frizzy Hair: চুলের রুক্ষ, শুষ্ক (Dry Hair) ভাব দূর করার জন্য প্রতিদিন চুলের পরিচর্যা (Hair Care Tips) করার সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। বিশেষ করে যাঁদের চুল খুব রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির, লালচে ভাব দেখা যায় সেক্ষেত্রে একটু সতর্ক হয়েই চুলের যত্ন নেওয়া প্রয়োজন। নরম এবং মোলায়েম চুল পেতে চাইলে কী কী করতে হবে এবং কোন কোন জিনিস একেবারেই করবেন না, সেগুলো একনজরে দেখে নেওয়া যাক। সারাবছর সব মরসুমেই চুলের সঠিক ভাবে যত্ন নেওয়া প্রয়োজন। গ্রীষ্ম, বর্ষা, শীত- এই তিন মরশুমেই চুলের একাধিক সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হল চুলের রুক্ষ, শুষ্ক ভাব বজায় থাকা। 

ফ্রিজি হেয়ার বা চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করার জন্য কী কী করবেন

অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না- সপ্তাহে তিনদিন শ্যাম্পু করুন। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা পারলে রোজই শ্যাম্পু করুন। কিন্তু একগাদা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন না। শ্যাম্পু অল্প পরিমাণে নিন। তারপর একটু জল মিশিয়ে, পারলে সামান্য হাল্কা গরম জল মিশিয়ে শ্যাম্পু চুলে লাগানো উচিত। ঠান্ডা জল মেশালেও চলবে। কোনওভাবেই সরাসরি শ্যাম্পু চুলে লাগাবেন না। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুল আরও বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। 

কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করা প্রয়োজন- যাঁদের চুল খুব রুক্ষ এবং শুষ্ক, তাঁরা শ্যাম্পু করার আগে তেল ম্যাসাজ করুন। আর শ্যাম্পুর পরে অবশ্যই ব্যবহার করুন কন্ডিশনার এবং হেয়ার সিরাম। শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই ভালভাবে চুল থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। চুল মোছার জন্য নরম সুতির গামছা বা নরম তোয়ালে ব্যবহার করা প্রয়োজন। এর ফলে চুল ভাল থাকে। 

হেয়ার মাস্ক ব্যবহার করুন- রুক্ষ, শুষ্ক চুলের সমস্যা দূর করতে কন্ডিশনার এবং হেয়ার সিরাম ছাড়াও চুলে ব্যবহার করা প্রয়োজন হেয়ার মাস্ক। সপ্তাহে অন্তত দু'দিন হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। হেয়ার মাস্ক ব্যবহার করলে আপনার চুল নরম, মোলায়েম থাকবে। এর পাশাপাশি চুলের উজ্জ্বলতাও বাড়বে। তবে হেয়ার মাস্ক ভালভাবে ধুয়ে চুল থেকে তুলে নেওয়া প্রয়োজন। নাহলে চুলের সমস্যা বাড়বে। রুক্ষ, শুষ্ক চুলের ধাত থাকলে হেয়ার ড্রায়ার জাতীয় জিনিস যত কম ব্যবহার করতে পারবেন আপনার চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- একঢাল ঘন -কালো চুল রয়েছে আপনার, লম্বা চুলের যত্নে অবশ্যই মেনে চলুন নিয়মগুলো

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget