এক্সপ্লোর

US Open: স্ট্রেট গেমে ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সিন্ধু, লক্ষ্য উভয়েই

Lakshya Sen: গত সপ্তাহেই সদ্য কানাডা ওপেন জিতেই এই টুর্নামেন্টে খেলতে নেমেছেন ভারতের তারকা শাটলার লক্ষ্য।

নয়াদিল্লি: ভারতের দুই তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen) সহজেই যুক্তরাষ্ট্র ওপেনের (US Open) দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন। উভয় তারকাই নিজেদের সিঙ্গেলস বিভাগের ম্যাচে স্ট্রেট গেমে জয় পান। 

বিশ্বের ১২ নম্বর শাটলার সিন্ধুু যুক্তরাষ্ট্রেরই দিশা গুপ্তকে পরাজিত করেন। তাঁদের প্রথম সাক্ষাৎকারে স্কোরলাইন সিন্ধুর পক্ষে ২১-১৫, ২১-১০। ব়্যাঙ্কিংয়ের বিচারে সিন্ধুর থেকে অনেক পিছনে থাকা, বিশ্বের ১৩৬ নম্বর দিশা কিন্তু শুরুটা প্রথম গেমে খুবই ভাল করেছিলেন। প্রথম গেমের বিরতিতে সিন্ধু দুই পয়েন্টে পিছিয়েই ছিলেন। তবে বিরতির পর সিন্ধু নিজের ছন্দ ফিরে পান। দুইবারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু পরবর্তী ১৬টি পয়েন্টের মধ্যে ১২ পয়েন্ট জিতে নিয়ে গেমটা নিজের নামে করতে সক্ষম হন।

দ্বিতীয় গেমে অবশ্য দিশাকে আর ম্যাচে ফেরার কোনওরকম সুযোগই দেননি ভারতীয় তারকা শাটলার। শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই দাপট দেখান। দ্বিতীয় গেম সহজে জিতে নিয় ম্যাচও জিতে নেন সিন্ধু। চিনা তাইপের সুং সু উইয়ুন এর বিরুদ্ধে নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবেন সিন্ধু। অপরদিকে, লক্ষ্য সেন গত সপ্তাহেই কানাডা ওপেন জিতেছিলেন। কেরিয়ারের দ্বিতীয় বিডব্লুএফ খেতাব জয়ের পর স্বাভাবিকাবেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন লক্ষ্য। তাঁর আত্মবিশ্বাস, তাঁর খেলাতেও ধরা পড়ল।

বিশ্বের ৫৫ নম্বর কলজনেনেরর বিরুদ্ধে লক্ষ্য নিজের ম্যাচ ২১-৮, ২১-১৬ স্কোরলাইনে জেতেন। তাঁর ম্যাচ জিততে আধ ঘণ্টাও সময় লাগেনি। টুর্নামেন্টের তৃতীয় বাছাই লক্ষ্য চেক প্রজাতন্ত্রের জান লাউডারের মুখোমুখি হবেন। সকলকে খানিকটা চমকে দিয়েই শঙ্কর মুথুস্বামীও পরের রাউন্ডে পৌঁছে গিয়েছেন। তিনি কোয়ালিফায়ার খেলে মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করেছিলেন। সেই শঙ্করই বিশ্বের ৩২ নম্বর টুর্নামেন্টের অষ্টম বাছাই নাহতকে  ২১-১১, ২১-১৬ স্কোরে স্ট্রেট গেমে পরাজিত করেন।

এই দুই তারকা পরের রাউন্ডে পৌঁছতে পারলেও, বি সাই প্রণীত ও রুতভিকা শিবানী। সাই প্রণীত প্রথম গেম ২১-১৬তে জিতলেও, পরের দুই গেমে ১৪-২১, ১৯-২১ পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। রুতভিকা ১৪-২১, ১১-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত হন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান আপনি? সর্বক্ষণ শরীরে থাকে ঝিমানি ভাব? সমস্যা এড়াতে রোজ কী কী করতে পারেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget