এক্সপ্লোর
ভারতের কোচ হওয়ার দৌড়ে এবার বেঙ্কটেশ প্রসাদ

নয়াদিল্লি: লালচাঁদ রাজপুত, বীরেন্দ্র সহবাগ, রবি শাস্ত্রীর পর এবার ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন জানালেন প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন। ভারতীয় দলের প্রাক্তন এই তারকাও কোচের পদে আবেদন জানানোয় লড়াই জমে গেল বলে মনে করছে ক্রিকেটমহল। ভারতীয় দলের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৬১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন প্রসাদ। তিনি যথাক্রমে ৯৬ এবং ১৯৬টি উইকেট নিয়েছেন। তাঁর স্লোয়ার লেগ-কাটার এখনও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। বর্তমানে ভারতের জুনিয়র দলের প্রধান নির্বাচক প্রসাদ। কুম্বলে পদত্যাগ করার পর ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সহবাগ এগিয়ে বলে শোনা যাচ্ছিল। কিন্তু এখন আবার শাস্ত্রীর দিকে পাল্লা ভারী। টম মুডিও দৌড়ে আছেন। এখন প্রসাদও এই লড়াইয়ে সামিল হলেন। ৯ জুলাই পর্যন্ত ভারতের কোচ হওয়ার জন্য আবেদন জানানো যাবে। ফলে আর কোন তারকা আবেদন জানান, সে বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















