এক্সপ্লোর

ইংল্যান্ডে বিজয় শঙ্করের বোলিং কার্যকরী হবে, মত সৌরভের

এবারের বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা ভাল হবে বলেই মনে করছেন দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা।

চেন্নাই: বিশ্বকাপে ভারতীয় দলে অভিজ্ঞ অম্বাতি রায়াডুর বদলে বিজয় শঙ্করকে সুযোগ দেওয়া নিয়ে যতই বিতর্ক হোক না কেন, প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন করছেন। তাঁর মতে, ইংল্যান্ডের পরিবেশে শঙ্করের বোলিং কার্যকরী হবে। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘বিজয় শঙ্কর ভাল খেলবে। ও তরুণ ক্রিকেটার, ভাল খেলে। ওর বোলিং কার্যকরী হবে। ওর সম্পর্কে নেতিবাচক হওয়া উচিত নয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভাল খেলেছে বলেই ও দলে সুযোগ পেয়েছে।’ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া ঋষভ পন্থের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেছেন, ‘পন্থও এই দলে সুযোগ পেতে পারত। তবে ওর চিন্তা করা উচিত নয়। ওর সামনে অনেক বছর পড়ে আছে। ওর এখন বয়স মাত্র ২০ বছর। ও অনেক বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।’ সৌরভ আরও বলেছেন, ‘অলরাউন্ডার হিসেব সাত নম্বরে ব্যাটিং করতে নামার জন্য প্রথম পছন্দ (হার্দিক) পাণ্ড্য। ও চোট পেলে (রবীন্দ্র) জাডেজা আছে। এর ফলে ভারতীয় দল তিন পেসার নিয়ে খেলতে পারবে। যদি কেউ চোট পায় দেশ থেকে পরিবর্ত পাঠাতে উড়ানে ১০ ঘণ্টা সময় লাগবে।’ এবারের বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা ভাল হবে বলেই মনে করছেন দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা। এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘১৯৯২ সালের বিশ্বকাপে শেষবার এই ফর্ম্যাটে খেলা হয়েছিল। সেবারও সব দল সবার সঙ্গে খেলেছিল। অতীতে একটি বা দু’টি দুর্বল দলের বিরুদ্ধে খেলা হত। কিন্তু এবার সেটা হবে না। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। অস্ট্রেলিয়া পুরনো জায়গায় ফিরে গিয়েছে। নিউজিল্যান্ডও শক্তিশালী দল। ভারতীয় দল শক্তিশালী। ইংল্যান্ডে খুব ভাল খেলেছে পাকিস্তান।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget