এক্সপ্লোর

Vinesh Phogat: রাজনীতিতে যোগ দেওয়ার ফল? বিনেশকে শো কজ করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা

NADA: কী এই হোয়ারঅ্যাবাউট ক্লজ? সারা বছর ধরে একজন ক্রীড়াবিদকে নিজের গতিবিধি জানাতে হয়। যাতে যে কোনও মুহূর্তে তাঁর ডোপ পরীক্ষার জন্য় নমুনা সংগ্রহ করা যায়।

নয়াদিল্লি: বিতর্কিত হোয়ারঅ্যাবাউট ক্লজ মানেননি বলে জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডার (National Anti Doping Agency) তোপের মুখে কুস্তিগীর বিনেশ ফোগত (Vinesh Phogat)। তাঁকে শো কজ করা হয়েছে। ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে কুস্তিগীরকে। যিনি আপাতত ব্যস্ত রাজনীতির ময়দানে।

কী এই হোয়ারঅ্যাবাউট ক্লজ? সারা বছর ধরে একজন ক্রীড়াবিদকে নিজের গতিবিধি জানাতে হয়। যাতে যে কোনও মুহূর্তে তাঁর ডোপ পরীক্ষার জন্য় নমুনা সংগ্রহ করা যায়। এই শর্ত নিয়ে এক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে নাডার সংঘাত ছিল। ভারতীয় ক্রিকেটারেরা অনেকেই এই শর্ত মানতে রাজি ছিলেন না। অভিযোগ করা হতো, এতে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। যদিও পরে সেই শর্ত মেনে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিনেশের ক্ষেত্রে কি রাজনীতিতে যোগদানই নাজার চক্ষুশূল হওয়ার কারণ? অনেকেই এই শো কজের নেপথ্যে রাজনীতি দেখছেন।

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন বিনেশ। ফাইনালে উঠে রুপোর পদকও নিশ্চিত করে ফেলেন। সুযোগ ছিল সোনা জেতারও। কিন্তু ফাইনালের দিন সকালে বড়সড় ধাক্কা খেতে হয় বিনেশ সহ গোটা দেশকে। জানা যায়, নির্ধারিত মাত্রার চেয়ে তাঁর শরীরের ওজন ১০০ গ্রাম বেশি পাওয়া গিয়েছে বিনেশের। অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যান তিনি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন। তবে সেই দাবি নাকচ হয়ে যায়। তারপরই হতাশায় কুস্তি থেকে অবসর ঘোষণা করেছিলেন বিনেশ।

সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করলেও ২৯ বছরের কুস্তিগীরের নাম এখনও নাডার তালিকায় রয়েছে। আর সেই নিয়ম অনুযায়ী, ডোপ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য কোথায়, কখন পাওয়া যাবে তা জানানোর কথা বিনেশের। সূত্রের খবর, বিনেশ তা জানিয়েছিলেন। তবে তাঁর উল্লেখ করা জায়গায় সংশ্লিষ্ট দিনের নির্দিষ্ট সময় পাওয়া যায়নি কুস্তিগীরকে, অভিযোগ নাডার। ফলে তাঁর নমুনা সংগ্রহ করা যায়নি।

জাতীয় ডোপ বিরোধী সংস্থা জানিয়েছে, বিনেশ ৯ সেপ্টেম্বর সোনপতের খারখোদা গ্রামে নিজের বাড়িতে নমুনা দেবেন বলে জানিয়েছিলেন। কেন তিনি নমুনা দেওয়ার জন্য তাঁর দেওয়া জায়গায় সংশ্লিষ্ট দিনের নির্দিষ্ট সময় ছিলেন না, সেটাই ১৪ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে বিনেশকে।

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget