এক্সপ্লোর

Vinicius Jr: বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস! প্রতিবাদে গর্জে উঠলেন পেলে, নেমাররা

Real Madrid: ভিনিসিয়াসের ক্লাব রিয়াল মাদ্রিদ এই বিষয়ে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, যে ব্যক্তি ভিনিসিয়াসের বিষয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে ক্লাব।

সাও পাওলো: বর্তমান বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলারদের মধ্যে রিয়াল মাদ্রিদ তথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়ারের (Vinicius Jr) নাম একেবারের উপরের সারিতে আসবে। ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ খেতাব জেতা হয়ে গিয়েছে ভিনিসিয়াসের। ব্রাজিল দলের নিয়মিত সদস্যও তিনি। সেই ফুটবল তারকাকেই 'বাঁদরের মতো নাচ' থামাতে বলে চরম বিপাকে এক স্প্য়ানিশ এজেন্ট। সেই এজেন্টের বিরুদ্ধে 'বর্ণবিদ্বেষ'-এর অভিযোগ করে গর্জে উঠল ব্রাজিল। প্রতিবাদ জানালেন পেলে (Pele), নেমারের (Neymar Jr) মতো তারকারাও। 

ভিনিসিয়াসের সমর্থনে পেলে, নেমার

রিয়াল মাদ্রিদ এই সপ্তাহেই লা লিগায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের। তার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়াসের গোল সেলিব্রেশন। ফুটবলে গোল করার পর খেলোয়াড়দের সেলিব্রেশনের দিকে বরাবরই দর্শকদের নজর কাড়ে। ভিনিসিয়াসেরও গোলের পর নাচের সেলিব্রেশন বেশ প্রসিদ্ধ হয়েছে। সেই নাচকে কেন্দ্র করেই যত কাণ্ড। ভিনিসিয়াসকে বিতর্কিত ভাষায় এই নাচ বন্ধ করতে বলেই চরম বিপাকে স্প্যানিশ এজেন্ট। নেমার অল্প কথার এক ট্যুইটে ভিনিসিয়াসের প্রতি নিজের সমর্থন জানিয়ে লেখেন, 'বাইলা ভিনি জুনিয়ার।' এই পর্তুগিজ শব্দের বাংলা অর্থ হল নাচ। 

 

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও ভিনিসিয়াসের সমর্থনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ফুটবল হল আনন্দ। ফুটবল হল নাচ। দুর্ভাগ্যবশত যদিও সমাজে এখনও বর্ণবিদ্বেষ রয়েছে, তবে তাতে আমরা নিজেদের হাসিখুশি থাকা থামিয়ে দেব না। বরং এভাবেই আমার প্রতিদিন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাদের সম্মান পাওয়া ও খুশি থাকার অধিকার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাব।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pelé (@pele)

ভিনিসিয়াস ও রিয়ালের বিবৃতি

ভিনিসিয়াস জুনিয়ার নিজেও এর বিরুদ্ধে এক বিবৃতিতে জানায়, 'মাত্র একটা মন্তব্যেই আমি জেনোফোবিয়া (ভিন্ন দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষ) ও বর্ণবিদ্বেষের শিকার হয়েছি। এই নাচগুলির মাধ্যমে পৃথিবীর বৈচিত্রকেই তুলে ধরা হয়। অন্যরা এটাকে কেউ সম্মান করুক, মেনে নিক বা না মানুক, কোনওমতেই আমি এটা বন্ধ করব না।' ভিনিসিয়াসের ক্লাব রিয়াল মাদ্রিদ এই বিষয়ে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে তারা উক্ত এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে। এত সবের পরে অ্যাটলোটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ভিনিসিয়াসের এই নাচ দেখা যায় কি না এবং দর্শকদের তাতে কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: উভয় সিঙ্গলস ম্যাচেই হার, নরওয়ের বিরুদ্ধে প্রথম দিনের শেষে পিছিয়ে ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget