এক্সপ্লোর

সচিনের থেকেও বিনোদ কাম্বলির প্রতিভা হয়ত বেশি ছিল, বললেন কপিল

পুনে:  সচিনের থেকে বিনোদ কাম্বলির প্রতিভা হয়ত  অনেক বেশি ছিল। এমনই মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, একজন ক্রীড়াবিদের বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম । তাঁর বক্তব্য, পারিবারের সঠিক ভূমিকা একজন প্রতিভাকে তারকায় পরিণত করতে পারে। এই প্রসঙ্গেই কপিল  ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁরই সহপাঠী তথা সহ খেলোয়াড় বিনোদ কাম্বলির তুলনা টানেন। প্রাক্তন পেসার  বলেন, ‘দুজনে শুরুটা করেছিলেন একসঙ্গেই, দুজনেই সমান প্রতিভাধর, হয়ত, কাম্বলি একটু বেশিই প্রতিভাবান ছিলেন। কিন্তু কাম্বলির প্রেক্ষাপট,  পরিবারের পরিবেশ, বন্ধুবান্ধব সচিনের থেকে একেবারেই আলাদা ছিল। আমরা সবাই জানি, পরে কী হয়েছিল। সচিন ২৪ বছর ধরে খেলেছেন। আর প্রাথমিক সাফল্য পাওয়ার পর তা ধরে রাখতে না পেরে হারিয়ে যান কাম্বলি’। দেশের এই প্রাক্তন অলরাউন্ডার আরও বলেছেন, ‘প্রতিভা থাকাটা দরকার, কিন্তু একজন খেলোয়াড়ের তার থেকেও অনেক বেশি কিছু প্রয়োজন। প্রয়োজন বাবা-মা, বন্ধু, ভাই-বোন, স্কুল-কলেজের সমর্থন’। সফল ক্রীড়াবিদদের বাবা-মায়ের সম্বর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তিনি বলেছেন, ‘বাবা-মায়ের নিজেদের ইচ্ছে সন্তানদের ওপর কোনওভাবেই চাপিয়ে দেওয়া উচিত নয়। শিশুদের বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। বাবা-মায়ের কাজ সন্তানকে মাঠে নিয়ে যাওয়া। কিন্তু ওরা কী শিখবে, তা সম্পূর্ণ ওদের ব্যাপার। ওরা যা করতে চায় না, তার জন্য জোর করা উচিত নয়’। কপিল বলেছেন, ১৯৮৩-র বিশ্বকাপ জয় পরবর্তী প্রজন্মকে ক্রিকেটের প্রতি আকর্ষণ করেছিল। পরবর্তী প্রজন্ম ওই জয়ের সুফল পেয়েছে বলেও মন্তব্য করেছেন কপিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget