এক্সপ্লোর

কে এল রাহুলের সঙ্গে সেলফি পোস্ট আথিয়ার, সম্পর্ক নিয়ে জল্পনা আরও তীব্র

দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা চলছে। ভারতীয় ক্রিকেট মহল ও বলিউডে কান পাতলেই শোনা যায় যে, কে এল রাহুলের সঙ্গে প্রেম করছেন সুনীল শেট্টির কন্যা আথিয়া। দুজনে এ নিয়ে সরাসরি মুখ খোলেননি। তবে এবার ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া।

মুম্বই: দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা চলছে। ভারতীয় ক্রিকেট মহল ও বলিউডে কান পাতলেই শোনা যায় যে, কে এল রাহুলের সঙ্গে প্রেম করছেন সুনীল শেট্টির কন্যা আথিয়া। দুজনে এ নিয়ে সরাসরি মুখ খোলেননি। তবে এবার ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া। রাহুলের সঙ্গে তাঁর একটি সেলফি শেয়ার করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যা দেখার পর দুজনের সম্পর্ক নিয়ে তীব্রতর হয়েছে জল্পনা। আথিয়া ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি নিয়ে একটি চ্যালেঞ্জ খেলছিলেন। সেখানেই এক ভক্ত আথিয়াকে তাঁর ও রাহুলের একটি না দেখা ছবি শেয়ার করতে বলেন। আথিয়া রাহুলের সঙ্গে তাঁর ছবিটি শেয়ার করেন। যে ছবি আগে কখনও দেখা যায়নি। আথিয়া এবং রাহুল তাইল্যান্ডে নতুন বছর উদযাপনের জন্য যান। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দেন ফ্যাশন ডিজাইনার বিক্রম ফান্দিস। তিনি আথিয়ার একটি পোস্টে মন্তব্য করেন, তুমি নিশ্চই এখন খুব উচ্ছ্বসিত? কে এলের  কাছে চলে যাও। কুয়ালালামপুর। বিক্রম ফান্দিসকে উত্তরে তিনি বলেন, তোমাকে ব্লক করার সময় এসে গিয়েছে। বিক্রম বলেন, আমি আম্পায়ারের কাছে অভিযোগ জানাব। তোমার উইকেট পড়ে গলে, বাড়ি ফিরে যেতে হবে। এর আগে আথিয়া ও রাহুল একে অপরের পোস্টে কমেন্ট করেছেন। ফুল নিয়ে একবার পোজ দিয়েছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি। কেএল রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। এই আবহে আথিয়ার পোস্টে কমেন্ট করলেন রাহুল। ফুল তাঁর কতটা পছন্দের তা বোঝা যায় এই পোস্টেই। সেখানে ভালবাসা জানান ক্রিকেটার। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেন তাঁরা। রাহুল সদ্য অস্ট্রেলিয়া সফরে রাস্তায় তাঁর হাঁটার একটি ছবি পোস্ট করেছিলেন। তাতে লাভ ইমোজি দিয়েছিলেন আথিয়া। তবে তাঁরা সম্পর্কে আছেন কি না তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। এ বিষয়ে উঠে আসে আথিয়ার ভাই অহনের প্রসঙ্গ। এক সাক্ষাৎকারে আথিয়ার বাবা সুনীল শেট্টি বলেন, অহনের বান্ধবীকে আমরা পছন্দ করি। আথিয়া কাউকে পছন্দ করতেই পারে। আমার তা নিয়ে কোনও সমস্যা নেই। ওদের সুখে থাকাটাই আসল ব্যাপার। আশা করি আমার স্ত্রীরও মেনে নিতে কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget