এক্সপ্লোর

Virat Kohli 100 Test: নীরব সাধনা, শততম টেস্টের আগে পন্থকে নিয়ে মোহালির নেটে কোহলি

Ind vs SL: মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে মাঠে নামার আগে বিরাট কোহলি অবশ্য নীরবে শুরু করে দিয়েছেন সাধনা। মোহালির নেটে ব্যাটিং প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিং কোহলি।

মোহালি: শততম টেস্ট ম্যাচে খেলতে নামবেন। কেরিয়ারের মাইলফলক স্পর্শ করার আগে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। অনেকেই যাঁকে বিশ্বের সেরা ব্যাটার মনে করে থাকেন। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে মাঠে নামার আগে বিরাট কোহলি অবশ্য নীরবে শুরু করে দিয়েছেন সাধনা। মোহালির নেটে ব্যাটিং প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিং কোহলি।

সদ্যসমাপ্ত ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজে খেলেননি কোহলি। বিশ্রাম নিয়েছিলেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেতেই নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও খেলেননি তিনি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। স্ত্রী অনুষ্কাকে নিয়ে আগেভাগেই চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন। সেখানে সতীর্থ ঋষভ পন্থের সঙ্গে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন কোহলি।

১১ বছর আগে, ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বিরাটের। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৪ ও ১৫ রান। ব্যাট করেছিলেন পাঁচ নম্বরে। দুই ইনিংসেই ফিডেল এডওয়ার্ডের বলে কট বিহাইন্ড হন কোহলি। সেই ম্যাচ ভারত জিতেছিল রাহুল দ্রাবিড়ের ব্যাটিং দৃঢ়তায়। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড়। ম্যাচের সেরাও হয়েছিলেন দ্য ওয়াল। ঘটনাচক্রে, বিরাট যখন কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন, ভারতীয় সিনিয়র দলের কোচের নাম দ্রাবিড়।

পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাটের ব্যাট। ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।

ঘটনাচক্রে, সেই বছরের নভেম্বরেই ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে কেরিয়ারের শেষ টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন বিরাট। পরের প্রায় আড়াই বছরে বিরাটের ব্যাটে টেস্টে কোনও সেঞ্চুরি নেই। সেঞ্চুরি খরা কাটাতে মরিয়া বিরাট। শততম টেস্টে কোহলি সেঞ্চুরি করে ভারতকে ম্য়াচ জেতাচ্ছেন, এখন থেকেই এই প্রার্থনায় বুঁদ ভক্তরা।

ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের বিচারে ছয় নম্বরে রয়েছেন কোহলি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর, ভি ভি এস লক্ষ্মণ ও বীরেন্দ্র সহবাগের পরে। সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলীপ বেঙ্গসরকারদের মতো কিংবদন্তিদের পেরিয়ে গিয়েছেন কোহলি।

টেস্টে সেঞ্চুরির তালিকায় ভারতীয়দের মধ্যে চার নম্বরে কোহলি (২৭)। শীর্ষে সচিন। টেস্টে ৫১ সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। ৩৬ সেঞ্চুরি করে রাহুল দ্রাবিড় দুইয়ে। তিনে সুনীল গাওস্কর। ৩৪টি সেঞ্চুরি রয়েছে লিটল মাস্টারের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবশ্য সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ১৮ নম্বরে বিরাট। তবে শততম টেস্টে সেঞ্চুরি করলেই ছাড়িয়ে যাবেন স্টিভ স্মিথ, হাসিম আমলা ও রিকি পন্টিংকে।

ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসাবে একশো টেস্ট খেলবেন কোহলি। সর্বোচ্চ দুশো টেস্ট খেলেছেন সচিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget