এক্সপ্লোর

লড়ছেন একা বিরাট, দ্বিতীয় দিনের শেষে ভারত ১৮৩/৫

সেঞ্চুরিয়ন: প্রথম টেস্টে দলের হার এবং তাঁর খারাপ পারফরম্যান্সের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টের দলগঠন নিয়েও তাঁর দিকে ধেয়ে আসে প্রাক্তন ক্রিকেটারদের তোপ। আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ব্যাটের মাধ্যমেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন বিরাট। দলের বিপদের মুহূর্তে সবচেয়ে চওড়া হয়ে উঠল তাঁরই ব্যাট। দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। দিনের শেষে ভারতের অধিনায়ক অপরাজিত ৮৫ রানে। ভারতের রান ৫ উইকেটে ১৮৫। বিরাটের সঙ্গে ক্রিজে হার্দিক পাণ্ড্য (১১)। ভারত এখনও ১৫২ রানে পিছিয়ে। গতকাল প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৬ উইকেটে ২৬৯। ক্রিজে ছিলেন অধিনায়ক ফাফ দু প্লেসি ও মহারাজ। আজ সকালে প্রথম আঘাত হানেন বাংলার পেসার মহম্মদ শামি। তিনি ফেরান মহারাজকে (১৮)। এরপর ইশান্ত শর্মার বলে দারুণ ক্যাচ ধরে কাগিসো রাবাদাকে (১১) ফেরান হার্দিক। দু প্লেসি একা লড়াই চালাচ্ছিলেন। তবে ৬৩ রান করে তিনি ইশান্তের বলে বোল্ড হন। মর্নি মর্কেলকে (৬) ফেরান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম সেশনেই ৩৩৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অশ্বিন চারটি এবং ইশান্ত শর্মা তিনটি উইকেট নেন। এরপর শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা। ভারতীয় ইনিংসের শুরুতে এক অভিনব ঘটনা দেখা যায়। দক্ষিণ আফ্রিকা বোলিং আক্রমণ শুরু করে বাঁ হাতি স্পিনার কেশব মহারাজকে দিয়ে। মধ্যাহ্নভোজের বিরতির আগে এই একটাই ওভার হয়। ভারতের রান তখন ছিল বিনা উইকেটে চার। দিনের দ্বিতীয় সেশনে পরপর দু’বলে ফিরে যান লোকেশ রাহুল (১০) ও চেতেশ্বর পূজারা (০)। প্রথম বলেই রান আউট হন পূজারা। এরপর মুরলী বিজয়কে (৪৬) নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট। রোহিত শর্মা (১০), পার্থিব পটেল (১৯) বড় রান করতে ব্যর্থ হন। বিরাট ও হার্দিকই এখন ভারতের ভরসা।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget