এক্সপ্লোর

কোহলি ৪৪ বছর পর্যন্ত খেলবে, ভেঙে দিতে পারে সচিনের রেকর্ড, ভবিষ্যতবাণী শোয়েব আখতারের

নয়াদিল্লি: সীমানার ওপারে পাকিস্তানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি সমান জনপ্রিয়। ওপারের ক্রিকেট তারকারা কোহলি সম্পর্কে তাঁদের উচ্ছ্বাসের কথা মাঝেমঝ্যেই জানান। বর্তমান পাকিস্তান দলে ভারতীয় অধিনায়ক সম্পর্কে রয়েছে অগাধ শ্রদ্ধা। কোহলিও পাক দলের বেশ কয়েকজন ক্রিকেটার সম্পর্কে দারুন প্রশংসা করেন। দীর্ঘদিন ধরেই কোহলির অনুরাগী পাক দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারও। ফের কোহলি সম্পর্কে প্রশংসা ঝরে পড়ল তাঁর গলায়। এমনকি, কোহলির কেরিয়ার নিয়ে সম্পর্কে বড়সড় ভবিষ্যতবাণী করলেন তিনি।শোয়েব আখতার বলেছেন, ৪৪ বছর বয়স পর্যন্ত স্বচ্ছন্দে খেলে দিতে পারেন কোহলি। তাঁর মতে, বর্তমানে সারা বিশ্বে একজন ব্যাটসম্যানই রয়েছেন যিনি সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে সক্ষম। তিনি হলেন কোহলি। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে  কথা বলতে গিয়ে আখতার কোহলিকে বর্তমান সময়ের সেরা আখ্যা দিয়েছেন। একইসঙ্গে বলেছেন, ভারতীয় দলের রান মেশিনের সঙ্গে সচিনের তুলনা টানাটা বন্ধ হওয়া উচিত। কোহলির দুরন্ত ফিটনেসের কথা উল্লেখ করে আখতার বলেছেন, মিসবা-উল-হক যদি ৪৩ বছর বয়স পর্যন্ত খেলতে পারেন, তাহলে ভারতীয় অধিনায়কও পারবেন। প্রাক্তন পাক বোলার বলেছেন, বর্তমান সময়ের গ্রেট ক্রিকেটার কোহলি। রান তাড়ার সময় ইনিংসের গতি কীভাবে বাড়াতে হয় তা কোহলির চেয়ে ভালো কেউ জানে না। এখন ওর ৫০ টা আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গিয়েছে। আমি মনে করে ওই একমাত্র ক্রিকেটার যে সচিনের রেকর্ডটা ভাঙতে পারে। তবে ওর ওপর কোনও চাপ নেই। ওর শুধু মাঠে নেমে খেলাটা উপভোগ করলেই হবে। ও নিজের দিকে তাকিয়েই খেলুক। মিসবা যদি ৪৩ বছর বয়স পর্যন্ত খেলতে পারে, তাহলে আমি নিশ্চিত যে, কোহলি ৪৪ বছর বয়স পর্যন্ত খেলবে। আর এখন যেভাবে ও খেলছে, তা ধরে রাখতে পারলে কোহলির পক্ষে ১২০ টা পর্যন্ত সেঞ্চুরি করা সম্ভব। আখতার আরও বলেছেন, সচিনের সঙ্গে কোহলির তুলনাটা যথার্থ নয়। সচিন সর্বকালের সেরা। বর্তমানে কোহলি সেরা ব্যাটসম্যান। অনুষ্ঠানে কোহলি বলেন, যে সব বোলারদের খেলা অত্যন্ত কঠিন তাঁদের মধ্যে অন্যতম শোয়েব আখতার।  আখতারও সস্নেহে বলেছেন, কোহলির বিরুদ্ধে আরও বেশি খেলার সুযোগ পেলে খুব ভালো হত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget