এক্সপ্লোর

Virat Kohli: ফের সচিনকে টেক্কা, ইতিহাস গড়ে এক বিশ্বকাপ মরসুমে সর্বোচ্চ রানের মালিক এখন বিরাটই

Most Runs in Single World Cup: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচে ওয়ান ডে আন্তর্জাতি কেরিয়ারে নিজের ৪৯ তম শতরান হাঁকিয়েছিলেন।

মুম্বই: সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই। ওয়ান ডে ফর্ম্যাটে (ODI Cricket) ৪৯টি শতরানের মালিক হয়েছিলেন ইডেনে (Eden Gardens)। এবার বিশ্বকাপের এক মরসুমে সচিনের হাঁকানো সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ড ভেঙে ফেললেন বিরাট (Virat Kohli)। ২০০৩ বিশ্বকাপে সচিন দক্ষিণ আফ্রিার মাটিতে হওয়া বিশ্বকাপে (ICC ODI World Cup) ৬৭৩ রান করেছিলেন। এতদিন পর্যন্ত বিশ্বের যে কোনও ব্যাটারের বিশ্বকাপের মঞ্চে হাঁকানো সর্বোচ্চ রান ছিল সেটিই। এবার সেই রান টপকে গেলেন বিরাট (Virat Kohli)। এদিন অর্ধশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়ে মাস্টারকে টেক্কা দিয়ে দিয়েছেন বিরাট। বিশ্বকাপের কোনও একটি মরসুমে সর্বাধিক অর্ধশতরান হাঁকানোর তালিকাতেও বিরাট এই মুহূর্তে শীর্ষে। এই মরসুমে ৮টি অর্ধশতরান করেছেন কিং কোহলি। ২০০৩ বিশ্বকাপে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০১৯ বিশ্বকাপে শাকিবের ব্যাট থেকেও এসেছিল ৭টি অর্ধশতরান। সে বছরই ওয়ার্নার ও রোহিত ৬টি করে অর্ধশতরান করেছিলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

এদিকে,  পেশির টানে মাঠ ছাড়লেন গিল। ৭৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। মুম্বইয়ের অসহ্য গরমেই হয়ত খেলতে কষ্ট হচ্ছিল ডানহাতি ভারতীয় ওপেনারের। বেশ কিছুক্ষণ মাঠে শুশ্রূষার পর মাঠ ছাড়লেন গিল (Subhman Gill)। অবসৃত হওয়ার মুহূর্তে ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন ডানহাতি তরুণ ওপেনার। ২৩ তম ওভারের চতুর্থ বলে রান নেওয়ার সময় পায়ের পেশিতে টান লাগে শুভমনের। মাঠেই শুশ্রূষা করতে নেমে আসেন ফিজিয়ো। কিন্তু শুভমন আর ব্যাট করতে পারছিলেন না। তাঁকে মাঠ ছেড়ে বার হয়ে যেতে হয়। তবে এমসিসির নিয়ম অনুযায়ী শুভমন ফের মাঠে নামতে পারবেন ব্য়াট হাতে। তবে একমাত্র তখনই যখন ভারতের দ্বিতীয় উইকেট পড়বে বা কেউ ফের চোটা আঘাত পেয়ে যদি মাঠ ছাড়েন, তখনই। আপাতত বিরাট কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার। এর আগে ৪৭ রান করে টিম সাউদির বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন রোহিত শর্মা। এই ম্যাচে দুটো দলই তাঁদের আগের ম্যাচের একাদশই ধরে রেখেছে। কোনও পরিবর্তন করা হয়নি। 

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget