এক্সপ্লোর

Virat Kohli Record: দল হারলেও আইপিএলে ফের এক অনন্য রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি

Virat Kohli: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন।

নয়াদিল্লি: গতকালই আরসিবি-দিল্লি ক্যাপিটালসের (DC vs RCB) ম্যাচে বিরাট কোহলিদের (Virat Kohli) ২০ বল বাকি থাকতেই সাত উইকেটে হারিয়েছেন ডেভিড ওয়ার্নাররা। ম্যাচে বিরাট এ মরসুমে নিজের ষষ্ঠ অর্ধশতরান হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি। তিনি ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। অবশ্য দলকে জেতাতে না পারলেও, এই ম্যাচেই এক বিরাট মাইলফলক গড়ে ফেললেন 'কিংগ কোহলি'।

কোহলির নয়া রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটের মতোই আইপিএলে একগুচ্ছে রেকর্ডের মালিক বিরাট। তিনি আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে ৫৫ রানের ইনিংসের সুবাদেই কোহলি প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে সাত হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। বিরাট ৩৬.৬৮ গড় ও ১২৯.৪৯-র স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত আইপিএলের ২৩৩টি ম্যাচে মোট ৭০৪৩ রান করেছেন। 

রানের বিচারে বিরাটের ধারকাছেও আর কোনও ব্যাটার নেই। এমনকী সাত হাজার রান তো দূর, রোহিত শর্মা, ওয়ার্নার এবং শিখর ধবন বাদে আর কোনও ব্যাটারই আইপিএল ছয় হাজার রানও করেননি। বিরাটের এই নতুন কীর্তি আবারও ব্যাটার হিসাবে দক্ষতা প্রমাণ করল। তবে এই নিয়ে কোহলি নিজে বেশি মাতামাতি করতে নারাজ। এই বিষয়ে তিনি বলেন, 'আমি দলের জন্য যে কাজটা করতে চাই, যে পথ বেছেছি, সেই পথে এটা আরও একটা মাইলফলক মাত্র। দলের জন্য সবটা উজাড় করে দিলেন এই মাইলফলকগুলি মন্দ লাগে না।'

ম্যাচের বিবরণ

এদিনকার ম্যাচে বিরাটের ৪৬ বলে ৫৫ রানের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। তাঁর সঙ্গে ইনিংসে ওপেন করতে নেমে ৩২ বলে ৪৫ রানের ইনিংস খেললেন ফাফ ডুপ্লেসি। যিনি এখন সম্পূর্ণ ফিট। দলকে নেতৃত্বও দিচ্ছেন। ডুপ্লেসি মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। তবে শেষ পর্যন্ত সেটা হতে দিলেন না মহীপাল লোমরর। চলতি আইপিএলে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন। শনিবার চার নম্বরে নেমে ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন। অপরাজিতও রইলেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আরসিবি।

তবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিল্লি সামার-সল্ট মারল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে আঁধার নামালেন ফিল সল্ট। ইনিংস ওপেন করতে নেমে ৪৫ বলে ৮৭ রানের ইনিংস খেললেন। সেই ধাক্কাতেই কাত আরসিবি। ৩.২ ওভার বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল দিল্লি। 

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget