এক্সপ্লোর

আগামী তিন বছর সব ফরম্যাটেই খেলবেন, ভবিষ্যত পরিকল্পনা জানালেন কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত সম্পর্কে বড়সড় ইঙ্গিত দিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আগামী তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু বড় টুর্নামেন্ট রয়েছে। সে কথা মাথায় রেখে আগামী তিন বছর সব ধরনের ফরম্যাটের ঠাসা ক্রীড়াসূচীর জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন কোহলি।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত সম্পর্কে বড়সড় ইঙ্গিত দিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আগামী তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু বড় টুর্নামেন্ট রয়েছে। সে কথা মাথায় রেখে আগামী তিন বছর সব ধরনের ফরম্যাটের ঠাসা ক্রীড়াসূচীর জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, পরবর্তী পর্বে নিজের ওয়ার্ললোডের বিষয়টি বিবেচনা করে দেখবেন। বর্তমান বিশ্ব ক্রিকেটের প্রথমসারির ব্যাটসম্যানের নজর এখন আগামী তিন বছরে ভারতীয় ক্রিকেটের বৃহত্তর প্রেক্ষাপটে। ওই সময়ের মধ্যে থাকছে দুটি টি ২০ বিশ্বকাপ এবং একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। এরপর তিনি তিন ফরম্যাটের মধ্যে যে কোনও দুটিকে বেছে নিতে পারেন। ভারতে ২০২১-র টি ২০ বিশ্বকাপের পর তিনি কোনও একটি ফরম্যাটে খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন কিনা, এই প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, আমার মনোনিবেশ এখন বৃহত্তর প্রেক্ষাপটে, কারণ আমি এখন থেকে আগামী তিন বছরে ঠাসা ক্রীড়াসূচির জন্য নিজেকে প্রস্তুত করেছি। এরপর হয়ত ভিন্ন বিষয় ভেবে দেখতে পারি। আগামী শুক্রবার শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন কোহলি। একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন যে, সমস্ত ফরম্যাটেই ক্লান্তি ও ওয়ার্কলোড খেলোয়াড়দের গ্রাস করে। এর মোকাবিলার প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন। কোহলি বলেছেন, এই বিষয়টি কোনওভাবেই লুকোনো যায় না। গত আট বছর আমি বছরে প্রায় ৩০০ দিন খেলছি। এরমধ্যে রয়েছে যাতায়াত ও অনুশীলনও। সব সময়ই পরিস্থিতিটা একই রকম। কাজেই এর প্রভাব তো পড়বেই। এ বছরই ৩১-এ পা দিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি মেনে নিয়েছেন যে, মাঝেমধ্যেই বিরতি নেওয়াটা তাঁর পক্ষে ভালো হয়েছে। কোহলি বলেছেন, মাঝেমধ্যে বিরতি নেওয়া হয়। কিন্তু অনেক সময় সূচীর কারণে তা সম্ভব হয় না। বিশেষ করে যারা সব ফরম্যাটে খেলে তাদের পক্ষে সবসময় এই সুযোগ হয় না। শুধু পারফর্মই নয়, অধিনায়ক হিসেবে মাথাও ঘামাতে হয় কোহলিতে। এ ব্যাপারে কোহলি বলেছেন, অধিনায়কের কাজটা সহজ নয়। সাময়িক বিরতি তাঁর পক্ষে কাজে এসেছে বলেও জানিয়েছেন তিনি। কোহলি বলেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দলই ফাইনালে লর্ডসে খেলতে চায়। ভারতীয় দলও এর ব্যতিক্রম নয়। কোহলি বলেছেন, একটা সময় শরীর আর দিতে পারে না। বয়স যখন ৩৪ বা ৩৫ হবে, তখন ভিন্নভাবে ভাবতে হবে। তবে আগামী দু-তিন বছর এটা কোনও সমস্যা নয়। কোহলি জানেন যে, ২০২৩-র বিশ্বকাপ পর্যন্ত তাঁর উপস্থিতি ও ফর্মের তুঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ। এরপরই তিনি পরবর্তী পর্ব নিয়ে ভাবার সময় আসবে। ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী রূপান্তরের বিষয়টির কথা মাথায় রেখেই এ কথা বলেছেন কোহলি। পাঁচ-ছয় বছর আগে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের অবসর গ্রহণের পর এমনই রূপান্তর পর্বের মুখোমুখি হয়েছিল দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget