এক্সপ্লোর

Rohit Sharma on Kohli: "৫ বছর বিরাটের নেতৃত্বে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি", কী বলছেন রোহিত?

Rohit Sharma on Kohli: কিন্তু নতুন দায়িত্ব পেয়ে তা চাপ হিসেবে নিতে নারাজ হিটম্যান। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে বিসিসিআই (bcci) টিভির সামনে মুখ খুললেন।

মুম্বই: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্বে দেখা যাবে রোহিত শর্মাকে। কিন্তু নতুন দায়িত্ব পেয়ে তা চাপ হিসেবে নিতে নারাজ হিটম্যান। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে বিসিসিআই (bcci) টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত (rohit) বলেন, ''বিরাট ভারতীয় ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। ৫ বছর ওঁর নেতৃত্বে খেলেছি আমি। বিরাটের অধীনে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি আমি।'' তিনি আরও বলেন, ''৫ বছর বিরাট সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। আমরা মাঠে নামতাম যখনই একটাই লক্ষ্য থাকত যে দেশের হয়ে জেতা। এখনও পুরো স্কোয়াডের এই লক্ষ্যই থাকবে। দেশের জয়ই ব্যক্তির আগে সব সময়।''

রোহিত আরও বলেছেন, ''একজন ক্রিকেটার হিসেবে চাপ সবসমই থাকবে। কিন্তু আমি আমার কাজের দিকেই মন দিতে চাই। ভারতের হয়ে ক্রিকেট খেলতে গেলে চাপ প্রতি মুহূর্তে থাকবে। কিন্তু তা নিয়ে ভাবলে হবে না। আমি এটা আগেও বলেছি যে একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি যে আমার কাজ ক্রিকেট খেলে যাওয়া। লোকে কি বলল তা নিয়ে বেশি ভাবতে চাই না। কারণ তা কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই।'' তিনি আরও বলেন, ''আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকা উচিত। সেটাই আসল। দেশের হয়ে একসঙ্গে খেলে ম্যাচ জেতানোই আমাদের সবার লক্ষ্য। এর বাইরে আর কিছু ভাবতে চাই না।''

কিছুদিন আগেই বিরাটকে নিয়ে প্রশ্ন ওঠায় রোহিত বলেছিলেন, ''বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ। ওঁর সেরা ফর্ম সবসময় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ এর ওপর গড় কিন্তু মুখের কথা নয়। অবিশ্বাস্য। ওঁর যে ক্ষমতা রয়েছে, তা আমরা সবাই জানি। বিভিন্ন দরকারের সময় খারাপ পরিস্থিতিতে দলকে উদ্ধার করেছে বিরাট।''

আরও পড়ুনঃ আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে কোন ৪ ক্রিকেটারের দিকে নজর থাকবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget