এক্সপ্লোর

উইজডেনের দশক সেরা দলে ধোনি-কোহলি

উইজডেনের দশক সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল বিরাট কোহলিকে। দশক সেরা এই দলে রয়েছেন বিভিন্ন দেশের খ্যাতনামা ক্রিকেটাররা। ভারতীয় হিসেবে কোহলি ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

লন্ডন: উইজডেনের দশক সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল বিরাট কোহলিকে। দশক সেরা এই দলে রয়েছেন বিভিন্ন দেশের খ্যাতনামা ক্রিকেটাররা। ভারতীয় হিসেবে কোহলি ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পাঁচদিনের খেলায় কোহলি ৯৪ ম্যাচে করেছেন ৭২০২ রান। গড় ৫৪.৯৭। ২৭ সেঞ্চুরি ও ২৫ হাফসেঞ্চুরি। অন্যদিকে, অশ্বিন ৭০ টেস্ট খেলে ৩৬২ উইকেট নিয়েছেন। এরমধ্যে ২৭ বার পাঁচ উইকেট নিয়েছেন। অন্যদিকে, উইজডেনের দশক সেরা একদিনের দলে রাখা হয়েছে ভারতের তিন খেলোয়াড়কে। তাঁরা হলেন কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং ওপেনার রোহিত শর্মা। ৫০ ওভারের ফরম্যাটে ভারতের অধিনায়কের এখনও পর্যন্ত ২৪২ ম্যাচে রান ১১,৬০৯ রান। গড় ৫৯.৮৪। একদিনের ক্রিকেটে ভারতের রান মেশিন করেছেন ৪৩ সেঞ্চুরি ও ৫৫ হাফসেঞ্চুরি। ২২১ একদিনের ম্যাচে রোহিতের ৪৯.১৪ গড়ে ২৮ সেঞ্চুরি ও ৪৩ হাফসেঞ্চুরি সহ সংগ্রহ ৮৯৪৪ রান। ২০১৯ সালটা দারুণ গিয়েছে ভারতের ওপেনারের। আইসিসি-র একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দুই নম্বরে তিনি। চলতি বছরে সব ধরনের ফরম্যাটে ২,৪৪২ রান করেছেন তিনি। এক্ষেত্রে ওপেনার হিসেবে সব ধরনের ফরম্যাটে সবচেয়ে বেশি রান সংগ্রহের ক্ষেত্রে সনত জয়সূর্যর ২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর আর নীল জার্সিতে দেখা যায়নি ধোনিকে। তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর বা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেননি তিনি। ৩৫০ একদিনের ম্যাচ খেলে ১০ সেঞ্চুরি ও ৭৩ হাফসেঞ্চুরি সহ তাঁর সংগ্রহ ১০,৭৭৩ রান। পর্যালোচনার পর উইজডেনের যে দল দশক সেরা দল বেছে নিয়েছে সেখানে ছিলেন লরেন্স বুথ, জো হারমান, জন স্টার্ন, ফিল ওয়াকার ও যশ রানা। উইজডেনের দশক সেরা টেস্ট দল: অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), আর অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা), জেমস আন্ডারসন (ইংল্যান্ড) উইজডেনের দশক সেরা একদিনের দল: রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ), এম এস ধোনি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ডেন স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget