এক্সপ্লোর

স্টিভ স্মিথ না বিরাট কোহলি ? সেরা ব্যাটসম্যান কে? মত জানালেন শেন ওয়ার্ন

বল বিকৃতিকাণ্ডে নির্বাসনের মেয়াদ শেষে আন্তর্তাজিক ক্রিকেটে ফের স্বমহিমায় প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিদে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন তিনি। সিরিজের প্রথম টেস্টে দুটি শতরান, দ্বিতীয় টেস্টে বাউন্সারে আঘাত পাওয়ার পর ছিটকে যাওয়ার আগে ৯২ রান এবং চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত ডাবল সেঞ্চুরি- স্মিথের ব্যাটে রানের বন্যা।

নয়াদিল্লি: বল বিকৃতিকাণ্ডে নির্বাসনের মেয়াদ শেষে আন্তর্তাজিক ক্রিকেটে ফের স্বমহিমায় প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন তিনি। সিরিজের প্রথম টেস্টে দুটি শতরান, দ্বিতীয় টেস্টে বাউন্সারে আঘাত পাওয়ার পর ছিটকে যাওয়ার আগে ৯২ রান এবং চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত ডাবল সেঞ্চুরি- স্মিথের ব্যাটে রানের বন্যা। এরইমধ্যে বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, না স্মিথ, সেই বিতর্কের রেশ এখনও অব্যাহত। এই বিতর্ক প্রসঙ্গ প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন বলেছেন, টেস্ট ক্রিকেটে যদি কোনও একজনকে বেছে নিতে বলা হয়, তাহলে সামান্য এগিয়ে স্মিথ। অন্যথায় তাঁর ফেভারিট কোহলিই। ওয়ার্ন মনে করেন, সমস্ত ফরম্যাটের নিরিখে কোহলিই এগিয়ে। তবে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে কোহলি ও স্মিথের মধ্যে কাউকে বেছে নেওয়াটা খুবই কঠিন। তবে টেস্টের জন্য কাউকে বেছে নিতে হলে আমি স্মিথকে নেব। কিন্তু এক্ষেত্রে স্মিথ না থাকে এবং কোহলি থাকে, তাহলেও আমি খুশি হব। কারণ, ও কিংবদন্তী। ওয়ার্ন বলেছেন, বিশ্বে কোহলিই সেরা ব্যাটসম্যান। সমস্ত ফরম্যাটের জন্য যদি কাউকে বেছে নিতে হয়, তাহলে কোহলিই হবে প্রথম পছন্দ। একদিনের ক্রিকেটে এবং সমস্ত সব ধরনের ক্রিকেটে আমার দেখা সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। কিন্তু কোহলি এখন আমার দেখা সেরা একদিনের খেলোয়াড়। আমার কাছে এক্ষেত্রে ভিভকেও ছাপিয়ে গেছে কোহলি। ওয়ার্ন মনে করেন, মাঠে নেমে সেরা বোলারদের বিরুদ্ধে সফল হওয়ার মানসিকতা কোহলির রয়েছে। তিনি বলেছেন, আমার মনে হয়, ও সমস্ত রেকর্ড ভেঙে দেবে এবং ও যেভাবে নিজের কাজটা করে, তা আমার খুব ভালো লাগে। সমস্ত ধরনের ক্রিকেটে কোহলিই বিশ্বের সেরা ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসেবে কোহলির আর কোনও কিছু প্রমাণের অপেক্ষা রাখে না। কিন্তু অধিনায়ক হিসেবে তাঁকে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু সমালোচকদের সঙ্গে একেবারেই সহমত নন ওয়ার্ন। তিনি মনে করেন, অধিনায়ক হিসেবে সমস্ত কৌশল রপ্ত করছেন কোহলি এবং যতদিন যাচ্ছে, ততই উন্নতি করছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
Vaibhav Sooryavanshi: সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
Hardik Pandya: গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
Vaibhav Sooryavanshi: পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...
পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget