এক্সপ্লোর

Kohli Century Record: নতুন রেকর্ড গড়ার পথে বিরাট

Virat Kohli: রিকি পন্টিংকে টপকে যাওয়ার পথে বিরাট কোহলি।

আমদাবাদ: ফের আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নতুন রেকর্ড গড়ার মুখে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সামনে এবার অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের একটি রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে যদি শতরান করতে পারেন, তাহলে অধিনায়ক হিসেবে তাঁর ৪২-তম শতরান হয়ে যাবে। পন্টিংয়ের অধিনায়ক হিসেবে শতরানের সংখ্যা ৪১। বিরাট এখন তাঁর সঙ্গে একই জায়গায়। নতুন রেকর্ড গড়ার জন্য আর একটি শতরান দরকার ভারতের অধিনায়কের।

টেস্টে এখনও পর্যন্ত ২৮টি শতরান করেছেন বিরাট। তবে বেশ কিছুদিন হল তিনি টেস্টে শতরান পাননি। ২০১৯-এর নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট ম্যাচে শেষ শতরান করেছিলেন তিনি। তারপর থেকেই শতরান অধরা রয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে তিনি অর্ধশতরান করেছেন, কিন্তু তিন অঙ্কের রান পাননি। আমদাবাদে সিরিজের শেষ টেস্টে শতরান করেই দলকে জেতাবেন বিরাট, এমনই আশায় ভারতের ক্রিকেটপ্রেমীরা। 

চলতি সিরিজের প্রথম টেস্টে হেরে গেলেও, পরের দু’টি টেস্ট জিতে এখন ২-১ এগিয়ে ভারত। চতুর্থ টেস্ট ড্র রাখতে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। অধিনায়ক হিসেবে দেশের মাটিতে ২২টি টেস্ট ম্যাচ জিতে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট। তাঁর অধিনায়কত্বেই ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় দল। এরই পাশাপাশি ব্যক্তিগত নজিরও গড়ার পথে বিরাট।

মাঠের মতোই মাঠের বাইরেও শিরোনামে ভারতের অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা হুহু করে বেড়ে চলেছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget