এক্সপ্লোর

Virat Kohli On Mental Health: মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার শিকার কোহলি!

Virat Kohli: চাপ সামলানোর ক্ষমতার জন্য বিরাট কোহলির গোটা বিশ্বে বিশেষ পরিচিতি রয়েছে। তবে সেই বিরাট কোহলিও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগেছেন।

নয়াদিল্লি: অতীতে খানিকটা অবহেলিত হলেও, বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার (Mental Health) কথা সকলে অনেক খোলাখুলিভাবে আলোচনা করছেন। সাধারণ মানুষ থেকে, সিনেমার জগত, ক্রীড়াবিদরাও এর বাইরে নন। কিছুদিন আগেই মানসিক সমস্যার জেরেই বেন স্টোকস বেশ খানিকটা সময় মাঠের বাইরে ছিলেন। এবার নিজের মানসিক অবসাদের কথা বিশ্বের সামনে তুলে আনলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।

মানসিক স্বাস্থ্য নিয়ে কোহলি

ঠাসা সূচি, করোনাকালে জৈব বলয় এবং ভাল পারফর্ম করার চাপের মাঝে, বারংবারই নাওমি ওসাকা থেকে স্টোকস, ক্রীড়াবিদদের মুখে মুখে মানসিক অবসাদের কথা উঠে এসেছে। বিরাট কোহলিও অতীতে মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলতে পিছপা হননি। তবে এই প্রথম তিনি নিজের সমস্যার কথা সকলের সামনে আনলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি জানান, 'আমি ব্যক্তিগতভাবে এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, যখন আমি এক ঘর ভর্তি লোক, যারা আমায় ভালবাসেন, তাদের মাঝে বসেও একা অনুভব করেছি। আমি নিশ্চিত অনেকের সঙ্গেই এমনটা হয়েছে। সুতরাং, নিজের জন্য সময় বের করে এই বিষয়গুলির দিকে নজর দেওয়া উচিত। এই বিষয়টাকে অবহেলা করলে, বাকি সবকিছু তছনছ হয়ে যেতে পারে। জীবনে সবকিছুর মধ্যেই ভারসাম্য প্রয়োজন। হ্যাঁ, সবসময় সেটা করা সহজ নাও হতে পারে। তবে নিজের কাজের মাঝেও এই সময়টা বের করতে পারলে, সবকিছুর ভারসাম্য বজায় থাকলেই, তবে জীবন উপভোগ করা যায়।'

প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে একজন অ্যাথলিটের জন্য বিশ্রামটা খুবই প্রয়োজন। তিনি নিজেও ভাল ঘুমের মাধ্যমে প্রতিদিনের ক্লান্তি দূর করার চেষ্টা করে থাকেন বলে জানান কোহলি। তবে প্রশ্ন হচ্ছে, কোহলির খারাপ ফর্মের পিছনে কি কোনওভাবে এই মানসিক ক্লান্তি ও অবসাদ দায়ী? কোহলি যে নিজের সেরা ফর্মে নেই, তা বলে দেওয়ার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। প্রায় তিন বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতরান নেই তাঁর। চারিদিক থেকে ধেয়ে এসেছে সমালোচনা। অনেকে তো কোহলিকে দল থেকে পর্যন্ত বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

মানসিক সমস্যায় ফর্মের অবনতি?

তবে এখনও সেই সময় আসেনি। রবি শাস্ত্রীর মতো অনেকেই কোহলিকে ব্যস্ত সূচি থেকে দূরে গিয়ে ক্ষণিক বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কোহলির মানসিক ক্লান্তি তাঁর ফর্মে প্রভাব ফেলছে বলে বহু প্রাক্তনী মনে করেন। দীর্ঘ সময় না হলেও, বেশ খানিকটা সময় বিশ্রাম পেয়েছেন কোহলি। ইংল্যান্ড সিরিজের পর, ওয়েস্ট ইন্ডিজ এবং শুরু হতে চলা জিম্বাবোয়ে সফর, উভয় সিরিজেই কোহলিকে বিশ্রাম দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। তবে তিনি এশিয়া কাপে ফিরবেন। কিছুটা সময় ক্রিকেটের বাইরে কাটানোর পর, কোহলি আবার নতুন উদ্যমে আগের ফর্মে ফিরবেন, এমনটাই আশা করবেন ভারতীয় সমর্থকরা।

আরও পড়ুন: ভারোত্তোলকদের মতো প্রস্তুতি কোহলির! ভিডিও দেখলে চমকে উঠবেন

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget