এক্সপ্লোর

বিশ্বকাপে ‘নোঙরের’ ভূমিকায় বিরাট কোহলি

চলতি বিশ্বকাপে ৮ ইনিংসে এখনও পর্যন্ত ৪৪২ রান এসেছে বিরাটের ঝুলিতে। সর্বোচ্চ ৮২। গড় ৬৩.১৪। স্ট্রাইকরেট ৯৫.০৫।

ম্যাঞ্চেস্টার: ৯ টা ম্যাচ হয়ে গেল, ভারত তার মধ্যে ৭টি খেলায় জিতে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার শীর্ষে। ৮ ইনিংসে বিরাটের ব্যাট থেকে এসেছে ৫টি অর্ধশতরান। তবে সুযোগ থাকলেও আসেনি শতরান। কেন এমনটা হচ্ছে? বিরাটের উত্তর, চলতি বিশ্বকাপে তিনি নোঙরের ভূমিকা পালন করছেন। আর সেটা করছেন কারণ, শুরুর দিকে ভারতীয় ইনিংসের বুনিয়াদ গড়ে দিচ্ছেন তাঁর ডেপুটি।

হ্যাঁ রোহিত শর্মার বিধ্বংসী ফর্মের কারণেই ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। মাঝের ওভারে সতীর্থকে সঙ্গত করে ইনিংসকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে হার্দিক, ধোনি এবং ঋষভের মতো কেউ এসে বড় শট খেলতে পারেন, এই মানসিকতা নিয়েই ব্যাটিং করছেন রান মেশিন। সেমি ফাইনালের আগে নিজের ব্যাটিং নিয়ে একথাই সাংবাদিকদের জানিয়ে গেলেন বিশ্বের এক নম্বর ওয়ান ডে ব্যাটসম্যান।

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে কিউদের বিরুদ্ধে নামবে ভারত। সেমিফাইনাল ম্যাচ। কোনও ভুলের জায়গাই আর এখানে নেই। জিতলে লর্ডসের টিকিট, আর হারলে উঠতে হবে ভারতগামী বিমানে। এই পরিস্থিতিতে কোহলি তাঁর ভূমিকা নিয়ে কোনও রকম এক্সপেরিমেন্টের পথে হাঁটতে নারাজ। তাঁর কথায়, “আমি এই বিশ্বকাপে মিডল অর্ডারে সময় কাটিয়ে  অনেক কিছু শিখেছি। এই ধরনের ভূমিকাও পালন করতে হয়।” তাঁর সংযোজন, “অধিনায়ক হিসেবে দলের জন্য যেকোনও ভূমিকা পালন করতেই আমি প্রস্তুত। রোহিত (শর্মা) ধারাবাহিকভাবে পারফর্ম করছে। যার ফলে ইনিংসে পরের দিকে ব্যাট করতে নেমে মাঝের ওভারে আমাকে খেলাটা ধরে রাখতে হচ্ছে। এতে শেষের দিকে হার্দিক, কেদার, এমএস এবং ঋষভরা এসে বড় শট খেলতে পারছে। এই ধরনের ভূমিকা পালন করা ওয়ান ডে ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আমি নিজেও পরের দিকে বড় শট করতে পারি।”

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ৮ ইনিংসে এখনও পর্যন্ত ৪৪২ রান এসেছে বিরাটের ঝুলিতে। সর্বোচ্চ ৮২। গড় ৬৩.১৪। স্ট্রাইকরেট ৯৫.০৫।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget