এক্সপ্লোর

উইকেট দেব না, এই জেদেই সফল, বলছেন কোহলি

মোহালি: মানসিকভাবে পরিণত হওয়া এবং সহজে বিপক্ষকে উইকেট না দেওয়ার জেদই বিরাট কোহলিকে রান তাড়া করার ক্ষেত্রে এত সাফল্য এনে দিচ্ছে। নিজেই এই কথা বলেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক। মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অপরাজিত শতরান করে দলকে জেতানোর পর কোহলি বলেছেন, ‘আমি জানি, বিপক্ষ চায় আমি দ্রুত আউট হয়ে যাই। সেই কারণেই আমি ব্যাট করতে নেমে কিছুটা সময় নিই, ম্যাচের ধারার সঙ্গে নিজেকে মানিয়ে নিই, তারপর বিপক্ষের বোলারদের আক্রমণ করি। তার জন্য পার্সেন্টেজ ক্রিকেট খেলতে হয়। আমি জানি, ভাল শট খেলেও রান করা যায়।’ একদিনের ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে ভরসার প্রতীক হয়ে উঠেছেন কোহলি। ভারতের টেস্ট দলের অধিনায়ক ইতিমধ্যেই রান তাড়া করার সময় শতরানের হিসেবে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলেছেন। রান তাড়া করার সময় ১২৪ ইনিংসে ১৪টি শতরান ছিল সচিনের। মাত্র ৫৯ ইনিংসেই সেই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন কোহলি। তিনি ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই অসাধারণ ফর্মে আছেন। তবে রান তাড়া করতে নামলেই যেন আরও ক্ষুরধার হয়ে উঠেছে তাঁর ব্যাটিং। রবিবার মোহালিতে ২৮৫ রান তাড়া করতে নেমে কোহলির অপরাজিত ১৫৪ এবং মহেন্দ্র সিংহ ধোনির ৮০ রানের সৌজন্যে ১০ বল বাকি থাকতেই জিতে গিয়েছে ভারত। ধোনির সঙ্গে ১৫১ রানের পার্টনারশিপের পর মণীশ পান্ডের সঙ্গে ৯৭ রানের অপরাজিত পার্টনারশিপে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। শেষ তিন ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। এই অবস্থায় কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টকে তিনটি চার একটি চার মেরে ওই ওভারেই ২২ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন কোহলি। টেস্ট সিরিজে দ্বিশতরানের পর একদিনের সিরিজের প্রথম ম্যাচেও অপরাজিত ৮৫ রান করে ভারতকে জেতান কোহলি। এবার তৃতীয় ম্যাচেও অসাধারণ পারফরম্যান্স দেখালেন তিনি। এই ইনিংস প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘অতীতে আমি বেশি উত্তেজিত হয়ে যেতাম। পরে বুঝতে পেরেছি, টাইমিং ভাল হলে এবং গ্যাপে বল পাঠাতে পারলে আমার শটের বেশি দাম পাব। সতীর্থরাও একই কথা বলেছে। একজন বোলার যদি ধারাবাহিকভাবে বল করে যেতে পারে, তাহলে একজন ব্যাটসম্যানও ধারাবাহিক হতেই পারে।’ রবিবার অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন কোহলি। মাত্র ৬ রানের মাথায় ম্যাট হেনরির বলে তাঁর ক্যাচ ফেলেন রস টেলর। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘রস টেলরের জন্য খারাপ লাগছে। ক্যাচ ফেলার পর সেই ব্যাটসম্যান যদি বড় রান করে, তাহলে কতটা খারাপ লাগে আমি জানি। ওয়েলিংটনে আমি ব্রেন্ডন ম্যাকালামের ক্যাচ ফেলার পর ও ৩০০ রান করেছিল।’ ধোনির সঙ্গে পার্টনারশিপের পাশাপাশি মণীশেরও প্রশংসা করেছেন কোহলি। তাঁর মতে, এই দুটি পার্টনারশিপই ভারতকে ম্যাচ জিতিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget