এক্সপ্লোর

Virat Kohli : 'ক্রিকেট খেলতে এসেছি, কারও সম্মান পেতে নয়', মিশ্রর মন্তব্যের মাঝেই ভাইরাল বিরাটের পুরনো ভিডিও

Amit Mishra : শুভঙ্কর মিশ্রর ইউটিউব শো 'Unplugged'-এ সাক্ষাৎকারের সময় বিরাটকে খোঁচা অমিত মিশ্রের

নয়াদিল্লি : পডকাস্টে অমিত মিশ্রর মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচ্য বিষয় এখন বিরাট কোহলি। ভারতীয় স্পিনার মিশ্র পডকাস্টে দাবি করেছিলেন, 'খ্যাতি ও ক্ষমতা' পেয়ে পাল্টে গিয়েছেন কোহলি। ইউটিউব চ্যানেলের ওই আলোচনায় কোহলিকে কার্যত সরাসরি বিঁধেছেন অমিত। শুধু তা-ই নয়, বিরাটের সঙ্গে রোহিত শর্মার ব্যক্তিত্বের তুলনা টেনে, রোহিতের প্রশংসা করতেও ছাড়েননি। আর এর পরেই সামাজিক মাধ্যমে সরব হন কোহলি-ভক্তরা।  

ইন্টারনেটে এনিয়ে আলোচনার মধ্যেই, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরনো একটি ভিডিও। ২০১৪ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়কার ভিডিও সেটি। সেই সিরিজে, বিরাট অস্ট্রেলিয়ানদের ক্রমাগত টার্গেট হয়ে উঠেছিলেন। বিশেষত, মিশেল জনসনের সঙ্গে মাঠে তাঁকে বাদানুবাদেও জড়িয়ে পড়তে দেখা যায়। এনিয়ে কোহলিকে সাংবাদিক সম্মেলনে জিজ্ঞাসা করা হয়। মূলত, 'সম্মানের' দিকটির কথা তুলে ধরে। তখন কোহলি বলেন, 'আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। কারও সম্মান পেতে নয়। যতক্ষণ আমি রান করে যাব ততক্ষণ আমি খুশি। আপনার যদি সেটা পছন্দ হয়, তাহলে ভাল।'

তাঁর সংযোজন, 'আমাকে সম্মান করে কি না বা আমি তাদের সম্মান করি কি না তা নিয়ে আমার কোনও মাথাব্য়থা নেই। ওদের মধ্যে কারও কারও সঙ্গে আমার ভাল বন্ধুত্ব আছে। কিন্তু, কেউ কেউ এমন আছে যে মুখে যা আসে তা-ই বলে দেয়, তাদের আমি সম্মান করি না।' 

প্রসঙ্গত, শুভঙ্কর মিশ্রর ইউটিউব শো 'Unplugged'-এ সাক্ষাৎকারের সময় অমিত মিশ্রের বক্তব্য ছিল, কিশোর কোহলি যেমনটা ছিলেন এবং ভারতের অধিনায়ক হওয়ার পর যেমনটা হয়ে ওঠেন, তাতে অনেক পার্থক্য। যদিও কোহলি এখনও তাঁকে সম্মান করেন। কিন্তু, সম্পর্কটা সেরকম নেই। অমিতের কথায়, 'বিরাটকে অনেক পাল্টে যেতে দেখেছি। আমাদের প্রায় কথা বন্ধই হয়ে গিয়েছে। যখন আপনি খ্যাতি এবং ক্ষমতা পাবেন, তখন মনে হবে কেউ কোনও উদ্দেশে আপনার কাছে আসছে। আমি কখনোই সেরকম ছিলাম না। চিকুকে ১৪ বছর বয়স থেকে চিনি। যখন ও সিঙ্গাড়া খেত। যখন প্রতি রাতে ওর পিৎজার প্রয়োজন পড়ত। কিন্তু যে চিকুকে আমি চিনতাম এবং অধিনায়ক বিরাট কোহলির বিশাল পার্থক্য। যখনই দেখা হয় খুবই শ্রদ্ধাশীল থাকে, কিন্তু সেই একইরকম নেই।' 

আরও পড়ুন ; 'খ্যাতি পেয়ে পাল্টে গিয়েছেন বিরাট, ভারতীয় দলে ওঁর বন্ধু কম; একই আছেন রোহিত', বিস্ফোরক ভারতীয় স্পিনার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget