এক্সপ্লোর

Amit Mishra on Kohli : 'খ্যাতি পেয়ে পাল্টে গিয়েছেন বিরাট, ভারতীয় দলে ওঁর বন্ধু কম; একই আছেন রোহিত', বিস্ফোরক ভারতীয় স্পিনার

Amit Mishra Interview : ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে বিরাটের ব্যক্তিত্বে বিশাল পরিবর্তন আসে বলে দাবি করলেন বর্ষীয়ান ভারতীয় স্পিনার

নয়াদিল্লি : কার্যত বোমা ফাটালেন অমিত মিশ্র। বিরাট কোহলিকে ১৪ বছর বয়স থেকে চেনা সত্ত্বেও, তাঁর সঙ্গে কার্যত কোনও যোগাযোগ নেই এবং ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে বিরাটের ব্যক্তিত্বে বিশাল পরিবর্তন আসে বলে দাবি করলেন বর্ষীয়ান ভারতীয় স্পিনার। শুধু তা-ই নয়, বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর তুলনাও টানলেন। উভয়ের ব্যক্তিত্বের তুলনা করলেন। রোহিত শর্মার সঙ্গে প্রথম যেদিন তাঁর দেখা হয়েছিল সেই সময় যেমন ছিলেন, এখনও তেমনই আছেন বলে মন্তব্য করেন অমিত। এমনকী তিনি এই দাবিও করলেন যে, ভারতীয় দলে কোহলির খুব অল্প সংখ্যকই বন্ধু আছে।

শুভঙ্কর মিশ্রর ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমিত মিশ্র বলেন, "মিথ্যা কথা বলব না। ক্রিকেটার হিসাবে ওঁকে আমি প্রচুর শ্রদ্ধা করি। কিন্তু, ওঁর সঙ্গে আগে যে সমীকরণ ছিল, এখন আর তা নেই। কেন বিরাটের কম বন্ধু ? ওঁর এবং রোহিতের স্বভাব একেবারে ভিন্ন। রোহিতের সবথেকে ভাল গুণ কী তা আমি বলছি। যখন ওঁর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল এবং আজ যখন ওঁর সঙ্গে দেখা করি, একই রকম মানুষ আছেন। কাজেই, ওঁর সঙ্গে সম্পর্ক ভাল হবে নাকি এমন একজনের সঙ্গে যিনি পরিস্থিতি অনুযায়ী পাল্টে যান তাঁর সঙ্গে ?" 

তাঁর সংযোজন, 'আমি বহু বছর ভারতীয় দলে নেই। তবুও আজও যখন রোহিতের সঙ্গে আইপিএল বা অন্য কোনও ইভেন্টে দেখা হয়, ও সবসময় মজা করে। ও কী ভাববে আমাকে কখনো তা ভাবতে হয় না। আমরা একে অপরের সঙ্গে মজা করি। ও এখন শীর্ষে আছে, তবুও ওর সঙ্গে সেই বন্ধুত্ব আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ এবং পাঁচবার আইপিএল জিতেছে।'

মিশ্রর বক্তব্য, কিশোর কোহলি যেমনটা ছিলেন এবং ভারতের অধিনায়ক হওয়ার পর যেমনটা হয়ে ওঠেন, তাতে অনেক পার্থক্য। যদিও কোহলি এখনও তাঁকে সম্মান করেন। কিন্তু, সম্পর্কটা সেরকম নেই। অমিতের কথায়, 'বিরাটকে অনেক পাল্টে যেতে দেখেছি। আমাদের প্রায় কথা বন্ধই হয়ে গিয়েছে। যখন আপনি খ্যাতি এবং ক্ষমতা পাবেন, তখন মনে হবে কেউ কোনও উদ্দেশে আপনার কাছে আসছে। আমি কখনোই সেরকম ছিলাম না। চিকুকে ১৪ বছর বয়স থেকে চিনি। যখন ও সিঙ্গাড়া খেত। যখন প্রতি রাতে ওর পিৎজার প্রয়োজন পড়ত। কিন্তু যে চিকুকে আমি চিনতাম এবং অধিনায়ক বিরাট কোহলির বিশাল পার্থক্য। যখনই দেখা হয় খুবই শ্রদ্ধাশীল থাকে, কিন্তু সেই একইরকম নেই।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget