এক্সপ্লোর

IPL 2023: ''ফের সেরা ফর্মে ফিরছেন বিরাট'', টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অজিদের সতর্কবার্তা পন্টিংয়ের

Ricky Ponting on Virat Kohli: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান প্রাক্তন আরসিবি অধিনায়ক।

নয়াদিল্লি: চার বছর বাদে আইপিএলের (IPL 2023) মঞ্চে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান প্রাক্তন আরসিবি অধিনায়ক। চলতি আইপিএলে ৭টি অর্ধশতরানের ইনিংস ইতিমধ্যেই খেলে ফেলেছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাটের ব্যাটে রান পাওয়া ভারতীয় দলকেও আত্মবিশ্বাস জোগাবে, ঠিক তেমনই চাপ বাড়াবে অজি শিবিরের। ঠিক সেই কথাটাই মনে করিয়ে দিতে চান রিকি পন্টিং। 

কী বলছেন পন্টিং?

২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেন, ''বেঙ্গালুরুতে বিরাটের সঙ্গে কথা হয়েছিল আমার। ও আমাকে বলেছিল যে নিজের পুরনো ছন্দ ফিরে পাচ্ছে ধীরে ধীরে। আগের মত ফর্মেও ফিরছে বিরাট। আমরা সবাই গতকাল বিরাটের ব্যাটিং দেখতে পেলাম। ও কেমন ফর্মে আছে, তার একটা আন্দাজ এখান থেকে পাওয়া যাচ্ছে। আমি নিশ্চিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট অজি বোলারদের বড় মাথাব্য়থা হতে চলেছে। আর স্টার্কদের জন্য বিরাটের উইকেটটা অতি মূল্যবান উইকেট হতে চলেছেন।''

ওভালে আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানকার পিচ সম্পর্কে বলতে গিয়ে পন্টিং বলেন, ''আমি ওভালে যতটা খেলেছি, তাতে জানি যে শুরুর থেকে ব্যাটারদের জন্য এই উইকেট সাহায্য করে। যত খেলা এগােবে, ততই স্পিনাররা আরও বেশি করে সাহায্য পাবে।''

দিল্লি ক্যাপিটালসের হেডকোচ হিসেবে আইপিএলে দায়িত্ব সামালাচ্ছেন পন্টিং। যদিও দিল্লি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তাই শনিবার চেন্নাই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তাই নিজের ব্য়ক্তিগত কাজ মেটাতে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন প্রাক্তন অজি তারকা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাঁকে।

উল্লেখ্য, আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অনেক তারকা ক্রিকেটারকে পাবে না ভারতীয় দল। আইপিএলে খেলার সময়ই কে এল রাহুল চোটের জন্য ছিটকে গিয়েছে। এছাড়াও ঋষভ পন্থ ও যশপ্রীত বুমরার রিহ্যাব চলছে এখনও। তাঁরাও ওভালের ম্যাচে খেলতে পারবেন না।

মাস্টারের প্রশংসা কিংগকে

বিরাটের সেঞ্চুরির ইনিংস দেখে সচিন স্পষ্টই জানিয়ে দেন যে কোহলির প্রথম শটটা দেখেই মনে হয়েছিল দিনটি তাঁরই হতে চলেছে। তিনি কোহলির প্রশংসা করে লেখেন, 'আজকের দিনটা যে বিরাটের হতে চলেছে, তা ও যখন শুরুতে ওই কভার ড্রাইভটা মেরেছিল, তখনই বোঝা যাচ্ছিল যে আজকের দিনটা ওরই হতে চলেছে। বিরাট এবং ফাফ উভয়েই দারুণ নিয়ন্ত্রণের সঙ্গে ব্যাটিং করেছে। ওরা শুধু বড় শটই খেলেনি, উইকেটের মাঝে দারুণ দৌড়েছেও। ওরা যেভাবে ব্যাট করছিল, তাতে স্বাভাবিকভাবেই ১৮৬ রান কমই ছিল।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget