এক্সপ্লোর

Virat Kohli: 'বাট্টা' কী জানেন? বুঝিয়ে দিলেন কোহলি, শোনালেন বেবি ওভারের গল্পও

Batta: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কোহলি। সেখানে তাঁকে ক্রিকেট মাঠে ব্যবহৃত কিছু অপশব্দ নিয়ে প্রশ্ন করা হয়। প্রথমেই জানতে চাওয়া হয়, বাট্টা কী?

মুম্বই: বাট্টা! কাউকে এই শব্দের অর্থ জিজ্ঞেস করলে আকাশ থেকে পড়তে পারেন। এমন কোনও শব্দের যে অস্তিত্ব রয়েছে, তাই জানেন না বেশিরভাগ মানুষ।

তবে ক্রিকেটারেরা এই শব্দের সঙ্গে পরিচিত। জানেন, বাট্টা কাকে বলা হয়। যে কাহিনি শোনালেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কোহলি। সেখানে তাঁকে ক্রিকেট মাঠে ব্যবহৃত কিছু অপশব্দ নিয়ে প্রশ্ন করা হয়। প্রথমেই জানতে চাওয়া হয়, বাট্টা কী? কোহলি হেসে ফেলেন। বলেন, 'বাট্টা হচ্ছে চাকিং (নির্ধারিত ছাড়ের চেয়ে বেশি মাত্রায় কনুই ভেঙ্গে বল করা) বোঝানোর জন্য ব্যবহৃত দেশীয় শব্দ। টেনিস বলে যখন খেলতাম প্রচুর বোলার ছিল যারা বাট্টা করত। তাদের বেশ কটূভাবেই বাট্টা বলা হতো।'

বেবি ওভার? কোহলি আবার হাসেন। বলেন, 'হ্যাঁ জানি বেবি ওভার কী বা কাকে বলা হয়। বেবি ওভার মানে তিন বলের ওভার। আমরা বেবি ওভারও খেলেছি এক সময়। প্রত্যেক বোলারই বেবি ওভার করেছে।' যোগ করেন, 'এছাড়া ছিল ট্রাই বল। কোনও ব্যাটার প্রথম বলেই আউট হয়ে গেলে বলতো, আরে এটা ট্রাই বল ছিল, ট্রাই বল।'

 

মিশন ইন্ডিয়া

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার প্রস্তুতি হিসাবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ভারতের উদ্দেশে রওনা হয়ে গেলেন অজি ক্রিকেটারেরা। বিমান থেকে নিজের সেলফি তুলে পোস্ট করলেন অজি পেসার প্যাট কামিন্স (Pat Cummins)। লিখলেন, 'ভারতের পথে আমরা'।

নেই ত্রয়ী

২০ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া (Ind vs Aus T20 series)। সেই সিরিজের জন্য দলও ঘোষণা করে দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। তবে দলের তিন তারকাকে ছাড়াই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে হবে অজিদের। মিচেল স্টার্ক (Mitchell Starc), মার্কাস স্টোইনিস ও মিচেল মার্শ, তিন অজিই ভারতের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না। 

চোট গুরুতর নয়

হাঁটুর চোটে ভুগছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শের গোড়ালির চোট আর স্টোইনিসের পেশিতে চোট রয়েছে। এই চোটগুলির জেরেই তিন তারকা খেলতে পারছেন না। মার্শ জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং স্টোইনিস নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে চোট পান। তবে স্টার্কের চোট একেবারে শেষ মুহূর্তে ধরা পড়ে। বুধবার এক স্ক্যানের পরেই স্টার্কের চোট সামনে আসে। খবর অনুযায়ী কোনও তারকার চোটই খুব একটা গুরুতর নয়। তবে পরের মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে চোট বাড়তে পারে। সেই জন্যই কোনওরকম ঝুঁকি নিতে চায়নি অজি বোর্ড। তাই এই তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বোর্ডে সৌরভদের মেয়াদবৃদ্ধি হতেই সিএবি-তে নির্বাচনী তোড়জোড়, প্রেসিডেন্ট কি স্নেহাশিস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেম রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেম রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget