এক্সপ্লোর

Virat Kohli record: নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করেই সচিনকে পিছনে ফেললেন বিরাট

Virat Kohli: গতকালের নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ম্যাচ সেরাও ঘোষণা করা হয় তাঁকেই।

সিডনি: ফর্মে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli), ব্যাটে আসছে রান। আর বিরাটের ছন্দে ফেরার অর্থই হল রেকর্ড ভাঙা গড়ার খেলা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) বৃহস্পতিবার অর্ধশতরান করেন বিরাট। ম্যাচ জিতেছে ভারত। এই ম্যাচেই ফের একবার এক নতুন রেকর্ড গড়ে ফেললেন বিরাট, পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। কী রেকর্ড গড়লেন কোহলি?

সচিনকে পিছনে ফেললেন

সেনা দেশে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করলেন বিরাট। প্রাক্তন ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ায় ১৭টি, ইংল্যান্ডে ১৮টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং নিউজিল্যান্ডে পাঁচটি, সব মিলিয়ে মোট ৪৯টি অর্ধশতরান সেনা দেশে করে ফেলেছেন। বৃহস্পতিবারই নিজের ৪৯টি অর্ধশতরানটি হাঁকান তিনি। অপরদিকে, সচিন তেন্ডুলকর অজিভূমে ১৭, ইংল্যান্ডে ১২, নিউজিল্যান্ডে ১০ ও দক্ষিণ আফ্রিকায় নয়টি, সব মিলিয়ে মোট ৪৮টি অর্ধশতরান করেছেন সেনা দেশে।

গেলকে পেরোলেন

এই রেকর্ড বিশেষ গুরুত্ব পায়, কারণ ঐতিহাসিকভাবে সেনা দেশের পেস বোলিং সহায়ক পিচগুলিতে ভারতীয় দল তেমন ভাল পারফর্ম করতে পারেনি। ভারতীয় ব্যাটাররা বারংবার ব্যর্থ হয়েছেন। তাই এই দেশগুলিতে বিরাট ও সচিনের দাপটই তাঁদের শ্রেষ্ঠত্বের পরিচয়বাহক। প্রসঙ্গত, গতকালের ম্যাচে ৬২ রানের ইনিংসের সুবাদে বিরাট আরও এক তারকাকে পিছনে ফেলে, আরও এক নতুন রেকর্ড নিজের নামে করার দিকে একধাপ এগোলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

বৃহস্পতিবার ক্রিস গেলকে পেরিয়ে গেলেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের। এদিনের ইনিংসের পর কোহলির ঝুলিতে ৯৮৯ রান হয়ে গেল। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৩ ম্যাচে অবিশ্বাস্য ৮৯.৯ গড় রেখে এই রান করেছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ১০১৬ রান রয়েছে। তাঁর চেয়ে ৮ ম্যাচ কম খেলে মাত্র ২৭ রানে পিছিয়ে কোহলি। সব কিছু ঠিকঠাক চললে চলতি বিশ্বকাপেই মাহেলাকে পেরিয়ে যাবেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোহলির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: ব্যাট হাতে অর্ধশতরান, দলের দুরন্ত জয়, তা খুশি হতে পারছেন না রোহিত, কিন্তু কেন?

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget