এক্সপ্লোর

IND vs NED: ব্যাট হাতে অর্ধশতরান, দলের দুরন্ত জয়, তা খুশি হতে পারছেন না রোহিত, কিন্তু কেন?

Rohit Sharma: ১৩ রানের মাথায় ফ্রেড ক্লাসেনের বলে রোহিতের ক্যাচ ফেলেছিলেন টিম প্রিঙ্গল। হাফসেঞ্চুরি করে তার সদ্বব্যবহার করেন রোহিত।

সিডনি: নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) ৫৬ রানের বড় ব্যবধানে প্রত্যাশিত জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ব্যক্তিগতভাবে অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) ব্যাট হাতে বেশ সফল। ৫৩  রানের সুন্দর একটি ইনিংস খেলেন তিনি। তা সত্ত্বেও খুশি হতে পারছেন না রোহিত। ম্যাচ জিতেও কিছুটা আক্ষেপ রয়েই গিয়েছে।

এদিন রাহুল আউট হওয়ার পর রোহিত ও বিরাট কোহলি ভারতের ইনিংস সামলান। এই ম্যাচের আগে রোহিতের ফর্ম নিয়ে চর্চা ছিল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র চার রানে আউট হন রোহিত। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ইনিংসে সমালোচকদের জবাব দেন তিনি। রাহুল আউট হওয়ার পর শুরুটা খানিকটা দেখেশুনেই করেন রোহিত-বিরাট। পাওয়ার প্লেতে ভারতের রান রেট ছয় রানেরও কম ছিল। তবে দল কোনও সময়ই চাপে পড়েনি বলে দাবি করেন রোহিত। তিনি বলেন, 'যখন কোনও দল ওপর জয়ের প্রত্যাশা থাকে, তখন চাপটা অনেকটাই বেড়ে যায়। আমার মনে হয় না আমরা শুরুতে চাপে ছিলাম।শুরুর দিকে পিচটা বেশ মন্থর ছিল এবং সেই কারণে আমরা নিজেদের শটও খেলতে পারছিলাম না।'

সন্তুষ্ট নন রোহিত

নিজের ইনিংসের বিষয়ে রোহিতের মত, 'আমি নিজে যেভাবে ব্যাট করেছি, তাতে সম্পূর্ণ সন্তুষ্ট নই। আমি মনে করিনা আমার ইনিংসটা দারুণ একটা ইনিংস ছিল। তবে কিছু রান করতে পারলে সবসময়ই ভাল লাগে। রান করাটা জরুরি, তা দেখতে ভাল হোক বা খারাপ। তাতে কিছুই যায় আসে না। জরুরি হল রান করে আত্মবিশ্বাসটা বজায় রাখা।' প্রসঙ্গত, এই ম্যাচেই রোহিত শর্মা এক নতুন রেকর্ডও গড়ে ফেললেন। ব্যক্তিগত ১৩ রানের মাথায় ফ্রেড ক্লাসেনের বলে রোহিতের ক্যাচ ফেলেছিলেন টিম প্রিঙ্গল। হাফসেঞ্চুরি করে তার সদ্বব্যবহার করলেন রোহিত। তাঁর ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন হিটম্যান।

রোহিতের রেকর্ড

আর তিন ছক্কা মেরে নতুন একটি রেকর্ড গড়লেন রোহিত। ভেঙে দিলেন যুবরাজ সিংহের রেকর্ড। এতদিন যুবরাজই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচের ২৮ ইনিংসে ৩৩টি ছক্কা রয়েছে যুবির। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ডের শরিক হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর রেকর্ড ভেঙে দিলেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬টি ছক্কা হয়ে গেল রোহিতের। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দেশ মিলিয়ে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় রোহিত রয়েছেন দুইয়ে। শীর্ষে ক্রিস গেল। ৬৩টি ছয় মারার নজির রয়েছে ইউনিভার্স বসের ঝুলিতে।

আরও পড়ুন: গেলকে পেরলেন দুরন্ত ফর্মে থাকা কোহলি, সামনে শুধু জয়বর্ধনে

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget