এক্সপ্লোর

Virat Kohli: রোহিতরা ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেলেও ইংল্যান্ডেই থাকবেন বিরাট, কিন্তু কেন?

Virat Kohli Update: ওল্ড ট্র্যাফোর্ডে হতে চলা আজকের ম্যাচই এশিয়া কাপের আগে বিরাটের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর।

লন্ডন: আজ ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এরপরই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে উড়ে যাবে রোহিত বাহিনী। সেই দলে অবশ্য নেই বিরাট কোহলি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে ক্যারিবিয়ান সফর থেকে। কিন্তু দেশে ফিরছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি না কি ইংল্যান্ডেই থেকে যাবেন। কিন্তু কেন? বোর্ড সূত্রে খবর, ইংল্যান্ডেই আরও কিছুদিন থাকছেন বিরাট। 

পরিবারে সঙ্গে সময় কাটাবেন বিরাট

ওল্ড ট্র্যাফোর্ডে হতে চলা আজকের ম্যাচই এশিয়া কাপের আগে বিরাটের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর। সেখানেই আবার বিরাটকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। তবে তার আগে লন্ডনে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সময় কাটাবেন প্রাক্তন ভারত অধিনায়ক। এমনও শোনা যাচ্ছে যে এশিয়া কাপের জন্য প্রস্তুতি আগামী ১ অগাস্ট থেকে শুরু করবেন বিরাট। উল্লেখ্য, এই মুহূর্তে স্ত্রী ও অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গেই ইংল্যান্ডে রয়েছেন কোহলি। 

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। কিন্তু সেই সফরে জন্য বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছে। একইসঙ্গে যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালকেও টি-টোয়েন্টি সিরিজের থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

আজও নজরে বিরাট

গত ম্যাচে ব্যর্থতার পর এই ম্যাচে বিশেষ নজর থাকবে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের দিকে। বিশেষ করে বিরাট কোহলির (Virat Kohli) দিকে। আজই, তৃতীয় ওয়ান ডের আগের দিন কোহলির এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তাল ক্রিকেটবিশ্ব। নাগাড়ে ব্যর্থতার জেরে সমালোচনার মাঝেই কোহলি এক দেওয়াল লিখনের সামনে দাঁড়িয়ে এক ছবি পোস্ট তোলেন। সেই দেওয়ালে লেখা, 'যদি আমি পড়ে যাই.......তা না হয়ে যদি তুমি উড়তে শেখ।' পোস্টটির ক্য়াপশনে কোহলি লেখেন 'পার্সপেক্টিভ (বাংলা অর্থ পরিপ্রেক্ষিত)'।

আরও পড়ুন: মাঠেই ফ্লিনটফের সঙ্গে ঝামেলা, সব রাগ গিয়ে পড়ল ব্রডের ওপর, বাকিটা ইতিহাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget