এক্সপ্লোর

বিরাটকে নিয়ে কোন ‘তিক্ত’ অভিজ্ঞতার কথা জানালেন এই বাংলাদেশি ক্রিকেটার?

বাংলাদেশি স্পিডস্টার রুবেল জানালেন বিরাট কোহলির সঙ্গে তাঁর অতীত অভিজ্ঞতা।

ঢাকা: তামিম ইকবাল, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের ফেসবুক আড্ডায় স্মৃতিচারণ। উঠে এল অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের কথা। বাংলাদেশি স্পিডস্টার রুবেল জানালেন বিরাট কোহলির সঙ্গে তাঁর অতীত অভিজ্ঞতা।

বিরাটের সঙ্গে তাঁর ডুয়াল নিয়ে চর্চা শুরু হয় ২০১১ সালে। সেবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ওই ম্যাচে বিরাটকে আউট করে ‘সেন্ড অফ’ জানিয়েছিলেন রুবেল। যা নিয়ে সংবাদমাধ্যমে অনেক লেখালেখিও হয়। তবে বিরাটের সঙ্গে তাঁর ‘দ্বন্দ্ব’ শুরু হয়েছিল তারও অনেক আগে। সেই প্রসঙ্গে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে দেন বাংলাদেশি স্পিডস্টার। ফেসবুকে রুবেল বলেন, “অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের সময়ও আমি বিরাটের বিরুদ্ধে খেলেছি। তখন বিরাট আরও বেশি স্লেজ করত। তবে এখন আর অতটা স্লেজ বিরাট করে না।” তিনি আরও বলেন, “দক্ষিণ আফ্রিকায় একটি ত্রিদেশীয় সিরিজে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের স্লেজ করেছিল বিরাট। ব্যাটসম্যানদের গালিগালাজও করেছিল।” সেই অভিজ্ঞতা ছিল তিক্ত, সাফ জানিয়েছেন রুবেল।

এরপর ২০১৫ সালের বিশ্বকাপ নিয়ে আবেগঘন অভিজ্ঞতাও জানান রুবেল। সে সময় জীবনে ঘটে যাওয়া ‘ভুলের’ নিষ্ঠুর প্রতিদান দিতে হয়েছিল তাঁকে। তবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর যে একাগ্রতা নিয়ে খেলেছিলেন তিনি, তা বাংলাদেশি ক্রিকেট জনতার কাছে কখনই ভোলার নয়। রুবেল তাঁর জন্য ‘আল্লাহর কাছে কৃতজ্ঞ’।

রুবেলর কথা প্রসঙ্গেই তামিম বলেন বিশ্বকাপ এলেই তাঁর হাত থেকে ক্যাচ ফস্কে যায়। ২০১৫ সালে রোহিত শর্মার ক্যাচ ফেলেছিলেন তামিম। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও তামিমের হাত থেকে ব্রিটিশ ক্রিকেটারের ক্যাচ পড়ে যায়। তবে ২০২৩ বিশ্বকাপ খেলার সুযোগ পেলে তিনি আর ক্যাচ ফেলবেন না বলেও জানান এই বাংলাদেশি তারকা।

ওই ফেসবুক সেশনে নিজের আন্তর্জাতিক উত্থান নিয়ে কথা বলেন তাসকিন আহমেদও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রুবেল হোসেন, শন টেটের মতো তারকাদের সঙ্গে খেলার সুযোগ সৌভাগ্যের, অবলীলায় জানান তাসকিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের ঢেউ, অবশেষে মুখ খুললেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি
মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের ঢেউ, অবশেষে মুখ খুললেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget