এক্সপ্লোর

দ্রাবিড়ের মতোই রাহুল বহুমুখী ভূমিকা গ্রহণ করুক, এমনটাই চাইছি:বাঙ্গার

আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। শিখর ধবনের বুড়ো আঙুলে চোট। তাঁর জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল। সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, ব্যাটিং ওপেনিংয়ে রাহুল মানিয়ে নিতে পারলে তা দলে কাঙ্খিত ভারসাম্য এনে দেবে।

নটিংহ্যাম: আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। শিখর ধবনের বুড়ো আঙুলে চোট। তাঁর জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল। সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, ব্যাটিং ওপেনিংয়ে রাহুল মানিয়ে নিতে পারলে তা দলে কাঙ্খিত ভারসাম্য এনে দেবে। এই প্রসঙ্গে বাঙ্গার অতীতে রাহুল দ্রাবিড়ের একই ধরনের ভূমিকা পালনের কথা উল্লেখ করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে উইকেটরক্ষক ও বিভিন্ন স্থানে ব্যাটিংয়ের মতো বহুমুখী ভূমিকার মাধ্যমে ভারতের একদিনের দলে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিলেন দ্রাবিড়। বাঙ্গার এখন লোকেশ রাহুলের কাছ থেকে একই ধরনের ভূমিকা পালনের প্রত্যাশা করছেন। বিশ্বকাপের আগে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের চার নম্বর ব্যাটসম্যান নিয়ে জোর জল্পনা চলেছিল। বিশ্বকাপে চার নম্বরে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলারদের সহায়ক পরিবেশে নিজের কাজটা খুব ভালোভাবে পালন করেছিলেন রাহুল। এবার আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ওপেন করতে নামবেন তিনি। আচমকাই ওপেন করতে নামার ক্ষেত্রে কোনও ব্যাটসম্যানের কাছে চ্যালেঞ্জ কতটা, এই প্রশ্ন করা হলে বাঙ্গার বলেছেন, এতে একটা সুবিধাও রয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে খেললে খেলাটাকে আরও ভালোভাবে বোঝা যায়। মিডল অর্ডারে ব্যাট করার পর হঠাত করেই টপ অর্ডারে ব্যাটিং করতে হলে সেটা কতটা চ্যালেঞ্জিং, তা বোঝা যায়। এক্ষেত্রে নতুন বলের মুখোমুখি হতে হয়।। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু সুযোগও থাকে। তাই কোনও প্লেয়ার এটা করতে পারলে, তাতে দলেরই উপকার হয়। অতীতে রাহুল দ্রাবিড়ও এভাবে ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন। মিডল অর্ডারে ব্যাটিংয়ের সময় যে চ্যালেঞ্জের মুখোমুখি রাহুলকে হতে হয়েছে, তা ওকে দুটি নতুন বলের মুখোমুখি হতে সাহায্য করবে বলেও আত্মবিশ্বাসী বাঙ্গার। তিনি বলেছেন, তখন মাঠে অনেক ফাঁকফোকর থাকবে। মিডল অর্ডারে ব্যাট করলে যে শটগুলিতে হয়ত ১ রান পাওয়া যেত, সেখানে টপ অর্ডারে ব্যাটিংয়ের সময় প্রথম ১০-১২ ওভারে ওই শটে বাউন্ডারি আসতে পারে। রাহুল মানসিক সহনশীলতা দেখাতে পারলে ও দ্রুত মানিয়ে নিতে পারলে সংশ্লিষ্ট খেলোয়াড় যেমন একদিকে নিজস্ব ভিত তৈরি করতে পারেন, অন্যদিকে, এতে দলও উপকৃত হয়। বাঙ্গার বলেছেন, এটা একেবারেই মানসিকভাবে মানিয়ে নেওয়ার ব্যাপার। এই কাজে সফল হয়ে গেলে প্রচুর দক্ষতার প্রয়োজন এবং এতে দল উপকৃত হবে।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget