এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে পন্তকে দেখতে চান শেন ওয়ার্ন

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের আগে ভারতীয় দলে ঋষভ পন্তকে খেলানোর পক্ষে জোরাল সওয়াল প্রাক্তন স্পিনার শেন ওয়ার্নের। প্রাক্তন এই অজি ক্রিকেটার মনে করেন, স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন পন্ত। এমনকি রোহিত শর্মার সঙ্গে পন্তকে ওপেন করতে দেখতে চান ওয়ার্ন। আগামী বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে স্থান পাওয়ার অন্যতম দাবিদার তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান পন্ত। ওয়ার্ন বলেছেন, ভারতীয় দলে পন্ত থাকতে পারে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। আমি মনে করি, ধোনি ও পন্ত, দুজনেই খেলতে পারে। আমার মনে হয়, পন্তকে স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলানো যেতে পারে। ও দারুণ ব্যাটসম্যান। ওয়ার্ন বলেছেন, আমি জানি যে শিখর ধবন খুব ভালো খেলছে। কিন্তু রোহিতের সঙ্গে পন্ত ওপেন করলে ভারতের পক্ষে তা সুবিধাজনক হতে পারে। কৌশলগত লড়াইয়ের ক্ষেত্রে এভাবে বিপক্ষকে হতবাক করে দেওয়া যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সফরে ভারত তাদের টপ অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুক, এমনটাই চাইছেন ওয়ার্ন। তিনি মনে করেন, কয়েকটা ম্যাচে পন্তকে টপ অর্ডারে খেলিয়ে দেখে নেওয়া যেতে পারে। ওয়ার্ন মনে করেন, সেক্ষেত্রে ধবন ব্যাটিং অর্ডারে অন্য কোথাও খেলতে পারেন। কিন্তু পন্তকে টপ অর্ডারে দেখতে তিনি মুখিয়ে রয়েছেন। কারণ, বিভিন্ন ভূমিকায় খেলার মতো ভারতের হাতে বিভিন্ন খেলোয়াড় রয়েছে। বিশ্ব ক্রিকেটে আগামী বছরগুলিতে ভারতীয় দল আধিপত্য দেখাতে পারে বলেও মন্তব্য করেছেন ওয়ার্ন। এজন্য তিনি টেস্ট ক্রিকেটের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ওয়ার্ন বলেছেন, আইপিএল থেকে অর্থ উপার্জন করা যেতে পারে। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে অর্থাত টেস্টে ভালো খেলার খিদে থাকলেও ভারতীয় দল দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে আধিপত্য বজায় রাখতে পারবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

INDW vs AUSW: সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত
সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত
IND vs NZ Final: আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!
আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!
IND vs NZ Final: 'বুমরাও তো মানুষ', বিশ্বকাপ ফাইনালে ভারতের তারকা বোলারের খারাপ দিনের আশায় গ্লেন ফিলিপ্স
'বুমরাও তো মানুষ', বিশ্বকাপ ফাইনালে ভারতের তারকা বোলারের খারাপ দিনের আশায় গ্লেন ফিলিপ্স
IND vs NZ Final: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget