এক্সপ্লোর

নির্বাসন কাটিয়ে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে খেললেন ওয়ার্নার ও স্মিথ

বল বিকৃতিকাণ্ডের জেরে নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম অস্ট্রেলিয়া দলের হয়ে খেললেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে ভূমিকা নিলেন তাঁরা। ওয়ার্নার ৩৯ এবং স্মিথ ২২ রান করেন।

ব্রিসবেন: বল বিকৃতিকাণ্ডের জেরে নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম অস্ট্রেলিয়া দলের হয়ে খেললেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে ভূমিকা নিলেন তাঁরা। ওয়ার্নার ৩৯ এবং স্মিথ ২২ রান করেন। ব্রিসবেনে অ্যালাম বর্ডার ফিল্ডে ২১৬ রান তাড়া করতে নেমে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১০ বল বাকি থাকতে টেল এন্ডারদের দৃঢ়তায় ১০ বল বাকি থাকতে মাত্র ১ উইকেটে জয়ী হয়। এই নিয়ে অস্ট্রেলিয়া টানা নয়টি একদিনের ম্যাচে জয়ী হল। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ ছিল আনঅফিসিয়াল এবং এটি পূর্ণ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গন্য নয়। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে তাঁর চলতি ফর্মেই খেলতে দেখা যায়। ৫২ রান করেন তিনি। যদিও অন্য ওপেনার উসমান খোয়াজা অল্প রানেই ফিরে যান। দর্শকদের ব্যাপক করতালির মধ্যে ক্রিজে আসেন ওয়ার্নার। শুরুতেই তাঁর ক্যাচ পড়ে। চলতি আইপিএলে ১২ ইনিংসে ৬৯.২০ গড়ে রান করেছিলেন তিনি। সেই ফর্মে ফিরতে কিছুটা সময় লাগে তাঁর। শেষপর্যন্ত ৪৩ বলে ৩৯ রান করার পর লেগ স্পিনার টড অ্যাসলেকে রিভার্স সুইপ মারতে গিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। এরপর ক্রিজে আসেন স্মিথ। কিন্ত শুরুতে একেবারেই সাবলীল দেখায়নি তাঁকে। স্নায়ুর চাপে ভুগছিলেন। পরে খোলস ছেড়ে বেরিয়ে দুটি বাউন্ডারি মারেন। ৪৩ বল খেলে ২২ রান করেন তিনি। ম্যাট হেনরির বলে কট বিহাইন্ড আউট হন তিনি। এক বছর নির্বাসনে থাকার পর ব্যাগি গ্রিন জার্সিতে এই প্রথম কোনও ম্যাচ খেললেন স্মিথ ও ওয়ার্নার। স্মিথ আউট হয়ে যাওয়ার পর ৪২ রানে আরও পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু নাথন কুল্টার নাইল ৩৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের দরজায় পৌঁছে দেন। নিউজিল্যান্ড ইনিংসের প্রথম ওভারেই দুটি উইকেট নেন প্যাট কামিন্স। কিউই দলে ছিলেন না কেন উইলিয়ামসন, মার্টিন গাপ্টিল, ট্রেন্ট বোল্টের মতো খেলোয়াড়। প্রাথমিক ধাক্কা সামলে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে করে ২১৫ রান। টম ব্লান্ডেল ৭৭ রান করেন।

সেরা শিরোনাম

Akash Deep Exclusive: '৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
'৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget