এক্সপ্লোর

Wasim Jaffer Communal Bias Comments: ক্রিকেটেও সাম্প্রদায়িকতা! চাঞ্চল্যকর অভিযোগ, জাফরের পাশে কুম্বলেরা

ক্রিকেটার হিসাবে তিনি ছিলেন নির্বিবাদী চরিত্র। স্লেজিংয়ের মুখেও ঠাণ্ডা, সংযত। বিপক্ষ বোলারদের রক্তচক্ষুও উপেক্ষা করতে পারতেন। কোচ হিসাবে সেই ওয়াসিম জাফরই এমন এক অভিযোগে বিদ্ধ হলেন যে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যার তুলনা মেলা ভার!

নয়াদিল্লি: ক্রিকেটার হিসাবে তিনি ছিলেন নির্বিবাদী চরিত্র। স্লেজিংয়ের মুখেও ঠাণ্ডা, সংযত। বিপক্ষ বোলারদের রক্তচক্ষুও উপেক্ষা করতে পারতেন। কোচ হিসাবে সেই ওয়াসিম জাফরই এমন এক অভিযোগে বিদ্ধ হলেন যে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যার তুলনা মেলা ভার!

 

উত্তরাখণ্ড ক্রিকেট দলের কোচ হয়েছিলেন জাফর। বিজয় হাজারে ট্রফি শুরুর আগেই তিনি ইস্তফা দেন। এবং এরপরই তাঁর বিরুদ্ধে ধর্মীয় গোঁড়ামি, দল নির্বাচনে হস্তক্ষেপ, অনুশীলনে মৌলবীকে ডাকার মতো গুরুতর অভিযোগ আনেন উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার সচিব মহিম ভার্মা। যা সামনে আসার পরই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ভারতীয় ক্রিকেটমহলে। বলাবলি শুরু হয় যে, সেই জন্যই কি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ৪২ বছরের ক্রিকেটার? শেষ পর্যন্ত জাফর নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন। বলেন, 'আমি মোটেও অনুশীলনে মৌলবীদের ডাকিনি। দলের অধিনায়ক বেছেছিলাম জয় বিস্তাকে। যদিও কর্তারা ইকবালকে বেছে নেন। আমি ইস্তফা দিয়েছি কারণ দল নির্বাচনে নির্বাচক এবং সংস্থার কর্তারা পক্ষপাতিত্ব করেছেন আর অযোগ্য ক্রিকেটারদের দলে নিয়েছেন। আর দলের ক্রিকেটারেরা শিখ সম্প্রদায়ের একটা স্লোগান দিত। আমি বলেছিলাম এটা না বলে আমরা তো গো উত্তরাখণ্ডও বলতে পারি।'

বিতর্কে জাফরের পাশে দাঁড়িয়েছেন ভারেতর প্রাক্তন ক্রিকেটারেরা। যাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম অবশ্যই অনিল কুম্বলে। কুম্বলে ট্যুইট করেছেন, 'তোমার সঙ্গেই আছি জাফর। তুমি যা করেছো বেশ করেছো। ক্রিকেটারেরা বরং তোমার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে।' জাফর পাশে পেয়েছেন ইরফান পাঠানকেও। ইরফান ট্যুইট করেছেন, 'খুবই দুর্ভাগ্যজনক যে তোমাকে এত কারণ দর্শাতে হল।'

বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি অভূতপূর্ব এই বিতর্কে জাফরের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছেন। মনোজ ট্যুইট করেছেন, 'আমি উত্তরাখণ্ডের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতকে হস্তক্ষেপ করার আবেদন করছি। আমাদের জাতীয় নায়ক ওয়াসিম ভাইকে সাম্প্রদায়িক আখ্যা দিল ক্রিকেট সংস্থা, এর বিহিত হওয়া প্রয়োজন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget