এক্সপ্লোর

দেখুন: কিংস ইলেভেনের বিরুদ্ধে ম্যাচ চলাকালেই দলের খেলোয়াড়দের ওপর রেগে গেলেন নাইট অধিনায়ক কার্তিক

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক মাথা গরম করেন, এমন বদনাম মোটেই নেই। মাঠে তো তাঁকে মেজাজ হারাতে দেখাই যায় না। আর সেই কার্তিকই কিনা কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ চলাকালে সহ খেলোয়াড়দের ওপর রেগে যেতে দেখা গেল। কিংস ইলেভেন পঞ্জাবের ইনিংস চলাকালে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় দলের বোলার ও ফিল্ডারদের কড়া কথা শোনাতে দেখা গেল তাঁকে।

মোহালি: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক মাথা গরম করেন, এমন বদনাম মোটেই নেই। মাঠে তো তাঁকে মেজাজ হারাতে দেখাই যায় না। আর সেই কার্তিকই কিনা কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ চলাকালে সহ খেলোয়াড়দের ওপর রেগে যেতে দেখা গেল। কিংস ইলেভেন পঞ্জাবের ইনিংস চলাকালে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় দলের বোলার ও ফিল্ডারদের কড়া কথা শোনাতে দেখা গেল তাঁকে। পরিকল্পনা ঠিক মতো কার্যকর করতে না পারায় অধিনায়ক এভাবেই ক্ষোভ উগরে দেন। শুরুতেই দুটি উইকেট তুলে নেওয়ার পরও পঞ্জাবের রানের গতিতে লাগাম টানতে পারেনি নাইট ব্রিগেড। এই কারণেই কার্তিক বোলার ও ফিল্ডারদের রীতিমতো ধমক দেন। ম্যাচ জয়ের পর নাইট অধিনায়ককে ওই ঘটনার ব্যাপারে প্রশ্ন করা হলে স্বীকার করে নেন যে, তিনি বোলার ও ফিল্ডারদের ওপর একেবারেই খুশি ছিলেন না। তিনি বলেন, মাঝের কিছুদিন খুব কঠিন যাচ্ছে। বোলার ও ফিল্ডাররা যা করছিল, তাতে আমি একেবারেই খুশি হতে পারিনি। আমার মনে হল, ওই সময় কী ভাবছিলাম তা ওদের জানানোর দরকার। এটা খুবই বিরল, কারণ আমাকে খুবই রাগতে দেখা গিয়েছে। ছেলেদের কাছ থেকে সেরাটা বের করার জন্য রেগে যাওয়ার প্রয়োজন বোধ করছিলাম। নাইট অধিনায়ক অবশ্য তরুণ খেলোয়াড় শুবমান গিলের ভূয়সী প্রশংসা করেছেন। ১৮৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বছরের গিল ৪৯ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। কার্তিক বলেছেন, গিলকে ব্যাটিং অর্ডারের শুরুতে সুযোগ দেওয়াটা ঠিকই হয়েছে। আর সুযোগটা ও দুই হাতে কাজে লাগিয়েছে। এটা বড় মাঠ, কিন্তু আমরা ছোটখাটো কাজগুলি ভালো করেছি। রানিং বিট্যুইন দ্য উইকেটস ভালো হয়েছে। বোলারদের ওপর চাপ তৈরি করতে পেরেছি এবং ব্যাটসম্যানরা পরিকল্পনা মতো খেলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget