এক্সপ্লোর

দেখুন: রোমাঞ্চকর শেষ ওভারে কীভাবে টাই হল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ

বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমে গতকাল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ টাই হয়েছে। রুদ্ধশ্বাস এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ছয় উইকেটে ৩২১ রান করে। ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া করতে নেমে সাত উইকেটে ৩২১ রান করে। বিরাট কোহলির নেতৃত্বে এটাই প্রথম টাই ভারতের। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষের দিকে মনে হয়েছিল যে, ম্যাচটা হয়ত জিতে যাবে ভারত। শেষ ১৮ বলে ২২ রানের প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। উইকেটে জয়ে যাওয়া দুই ব্যাটসম্যান শাই হোপ এবং অধিনায়ক জেসন হোল্ডার খুব সহজেই খেলছিলেন। কিন্তু ৪৮ তম ওভারে রান আউট হয়ে যান হোল্ডার। ওই ওভারে মাত্র ২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই ওভার অর্থাত ১২ বলে জয়ের জন্য ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু ৪৯ তম ওভারে মহম্মদ সামি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বড় শট খেলার সুযোগ দেননি। ওই ওভারে মাত্র ছয় রান করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। ওই ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৪ রানের। ১২৩ রানে ক্রিজে ছিলেন হোপ। উমেশ যাদবের প্রথম বলে হোপ এক রান নেন। দ্বিতীয় বল ফুলটস, ব্যাটসম্যান নার্সের পায়ে লেগে বল সীমানার বাইরে চলে যায়। ওয়েস্ট ইন্ডিজ পেয়ে যায় গুরুত্বপূর্ণ চার-চারটি রান। তৃতীয় বলে লেগ স্ট্যাম্পে ইয়র্কার। নার্স দুই রান নেন। শেষ তিন বলে প্রয়োজন সাত রান। উমেশের চতুর্থ বলে রায়ডুর হাতে ক্যাচ দিয়ে আউট হন নার্স। এভাবে ভারত ফের ম্যাচে ফিরে আসে। ২ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য ৭ রানের প্রয়োজন ছিল। উমেশের পঞ্চম বল লো ফুলটস। দুই রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জিইয়ে রাখেন হোপ। ষষ্ঠ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রানের। উমেশের ওই বল ডিপ পয়েন্ট দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন হোপ।

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
India vs New Zealand ODI Live: দুঃস্বপ্নের শুরু ভারতের, ০ রানে চলে গেল ৩ উইকেট, ব্যর্থ রো-কো জুটি, লাইভ আপডেট
দুঃস্বপ্নের শুরু ভারতের, ০ রানে চলে গেল ৩ উইকেট, ব্যর্থ রো-কো জুটি, লাইভ আপডেট
IND vs NZ 4th ODI: ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির
ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget