এক্সপ্লোর

চিপকে রাজার মতোই প্রত্যাবর্তন ধোনির

চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনির জন্ম রাঁচিতে। কর্মসূত্রে কিছুদিন ছিলেন খড়গপুরে। কিন্তু চেন্নাই তাঁর কাছে স্পেশাল। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকার সুবাদে তিনি দক্ষিণ ভারতের এই শহরের ক্রিকেটপ্রমীদের কাছে নায়ক। দু’বছর রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেললেও, এখনও চেন্নাইয়ের মানুষের হৃদয়ে ধোনি। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে সেটাই দেখা গেল। তিনি ব্যাট করতে নামার সময় সব দর্শক উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে ধোনিকে স্বাগত জানালেন। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে কোণঠাসা অবস্থা থেকে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করে দর্শকদের অভিবাদনের যোগ্য প্রতিদান দিলেন ধোনি। গতকালের ম্যাচে ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন ভারতের অবস্থা মোটেই ভাল ছিল না। ৬৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ধোনি ব্যাট করতে নামেন। প্রথমে কেদার যাদব ও পরে হার্দিক পাণ্ড্যকে সঙ্গে নিয়ে ভারতকে বড় রানে পৌঁছে দেন ধোনি। তিনি ৭৯ রানের দায়িত্ববান ইনিংস খেলেন। হার্দিকের সঙ্গে ধোনির ১১৮ রানের পার্টনারশিপই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আট বছর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন ধোনি। দু’বার আইপিএল জেতা ছাড়াও একবার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ খেতাব জেতে চেন্নাই। স্বভাবতই চিপক ধোনির ঘরের মাঠ হয়ে গিয়েছে। সেখানেই ফের অসাধারণ পারফরম্যান্স দেখালেন তিনি। ধোনির সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে হার্দিক বলেছেন, ৮৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই সময় বড় পার্টনারশিপ দরকার ছিল। তিনি ও ধোনি একে অপরের সঙ্গে কথা বলে ব্যাটিংয়ের কৌশল ঠিক করছিলেন। প্রথমে তাঁরা ২৩০ রান করার লক্ষ্যে ব্যাট করছিলেন। তবে অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা চাপে ফেলার জন্য তিনি বড় শট খেলা শুরু করেন। এর ফলেই স্কোর ২৮১ হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Referee Conflict: 'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
FIFA World Cup 2026: এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget