এক্সপ্লোর

Renedy Singh Update: লাল হলুদের কোচের দায়িত্ব নিয়ে কী বার্তা দিলেন রেনেডি?

Renedy Singh Update: এখনও পর্যন্ত এবারের আইএসএলে (Indian Super League) আট ম্যাচে খেলা হয়ে গেলেও জয়ের মুখই দেখেনি লাল-হলুদ শিবির। আট ম্যাচের মধ্যে হার হজম করেছে চারটিতে।

কলকাতা: এসসি ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নিয়েছেন রেনেডি সিংহ (Renedy Singh)। এখনও পর্যন্ত এবারের আইএসএলে (Indian Super League) আট ম্যাচে খেলা হয়ে গেলেও হোসে ম্যানুয়েল দিয়াজের জয়ের মুখই দেখেনি লাল-হলুদ শিবির। আট ম্যাচের মধ্যে হার হজম করেছে চারটিতে। আর বাকি চার ম্যাচে ড্র। ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়ে লিগটেবিলের একেবারে নিচে রয়েছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল দলের কোচ হিসেবে এমন ব্যর্থতার আটকাহনের পর চাকরি থাকলে, সেটাই হয়তো দৃষ্টান্ত তৈরি করত। সম্ভাবনাকে সত্যি করে চাকরি গিয়েছে ম্য়ানুয়েল দিয়াজের। রেনেডি সিংহকে তাঁর বদলে কোচ করা হয়েছে। 

রেনেডি বলেন, ''আমরা নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে তেমন ভালো ছিলাম না, কিন্তু দলটি যেভাবে শেষ ম্যাচ খেলেছে, সেটা খুব ভালো লড়াই ছিল। ছেলেদের কৃতিত্ব, তারা গত দুটি প্রশিক্ষণ সেশনে তাদের ১০০% দিয়েছে এবং আমরা যদি একই লড়াইয়ের মনোভাব নিয়ে চলতে পারি, আমি নিশ্চিত আমরা আরও ভাল ফলাফল অর্জন করব।'' রেনেডি ইস্টবেঙ্গল, মোহনবাগান, জেসিটির মতো বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। নেরােকা এফসির প্রাক্তন কোচ আরও বলেন, ''আমরা হারলে দলের মনোবল ভেঙে যায়। কিন্তু তারপর আবার, আমরা কিছু শক্তিশালী দলের বিরুদ্ধে সত্যিই ভাল খেলেছি যারা আইএসএল পয়েন্ট টেবিলের উপরের দিকে রয়েছে। যেমন কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি এবং হায়দরাবাদ এফসি। আমাদের দলটি খুব একটা খারাপ নয়। আমি ছেলেদের বলছি কঠোর পরিশ্রম করতে, এবং তাদের বলছি যেন প্রতিটি ম্যাচ তাদের শেষ ম্যাচ।''

উল্লেখ্য, ব্যর্থতার আটকাহনের শেষে চাকরি গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) কোচ হোসে ম্যানুয়েল দিয়াজের (Jose Manuel Diaz)। ছাঁটাই করা হয়েছে স্প্যানিশ কোচের সহকারী অ্যাঞ্জেল পুবেলা গার্সিয়াকেও। ইন্ডিয়ান সুপার লিগে আগামী অভিযানের জন্য আপাতত অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রেনেডি সিংহ (Renedy Singh)। প্রাক্তন ভারতীয় এই মিডফিল্ডার লাল-হলুদ শিবিরের সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন।

এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'ব্যক্তিগত কারণের জেরে হোসে ম্যানুয়েল দিয়াজ ও তাঁর সহকারী অ্যাঞ্জেল পুবেলা গার্সিয়াকে এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। আপাতত সহকারী কোচ রেনেডি সিংহ দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাবেন।' লাল-হলুদ শিবিরের পক্ষ থেকে সরাকরিভাবে 'সরে দাঁড়ানোর' কথা জানানো হলেও আসল কারণটা যে ব্যর্থতার পাহাড়, তা নতুন করে ফুটবলপ্রেমীদের বলে দেওয়ার প্রয়োজন নেই। আগামী ৪ জানুয়ারি বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ।

আরও পড়ুন: সিএবি স্থানীয় ক্রিকেটে জয় মোহনবাগান ও টাউন ক্লাবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget