এক্সপ্লোর

Fifa World Cup: মেসি যদি খেলেন, তাঁর জন্য ১০ নম্বর জার্সি পরের বিশ্বকাপেও তৈরি রাখা উচিত: স্কালোনি

Qatar World Cup 2022: পরের বিশ্বকাপ হয়ত মেসি খেলবেন না, কিন্তু এখনই যে অবসর নিচ্ছেন না তা নিশ্চিত করে দিয়েছেন এলএমটেনও।

দোহা: আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পেছনে যতটা লিওনেল মেসির অবদান রয়েছে, ততটাই অবদান রয়েছে এই মানুষটারও। তিনি কোচ হয়ে আসার পরই পুরো পাল্টে গিয়েছিল নীল সাদা শিবির। ৩৬ বছর পর আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে আবেগে ভাসছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। গতকাল ফ্রান্সকে হারানোর পর স্কালোনি বলেন, ''আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি তবে আজ আমি মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই উপভোগ করুন, কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত।''

লিওনেল মেসিকে নিয়েও মুখ খুললেন স্কালোনি। তিনি বলেন, ''আমার মনে হয় ১০ নম্বর জার্সিটা পরের বিশ্বকাপের জন্য তৈরি রাখা উচিত আমাদের। যদি মেসি খেলেন তো অবশ্যই ওঁ স্কোয়াডে থাকবেন। ওঁর কেরিয়ার কীভাবে এগােবে তা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করেছে ওঁ। যেভাবে গোটা দলকে উদ্বুদ্ধ করেছেন মেসি তা সত্যিই অবিশ্বাস্য। এরকম মানুষ আমি কখনও দেখিনি আগে।''

পরের বিশ্বকাপ হয়ত মেসি খেলবেন না, কিন্তু এখনই যে অবসর নিচ্ছেন না তা নিশ্চিত করে দিয়েছেন এলএমটেনও। গতকাল ম্যাচের পর মেসি বলেন, ''নিঃসন্দেহে আমি এটাই চেয়েছিলাম যে বিশ্বকাপ জিতে শেষ করতে। এর থেকে বেশি আর কিই বা পেতে পারি আমি। আমি ফুটবল খুব ভালবাসি। কী করতে পারি আর। দেশের জার্সিতে খেলাটা সবসময় উপভোগ করি। এই দলটার সঙ্গে থাকা সবসময় উপভোগ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।''

এই নিয়ে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন দেশ পরেরবার ফাইনালে হারল। ফ্রান্স ২০১৮-র পর ২০২২ সালে ফাইনালে হারল। ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯০ সালে ফাইনালে হেরেছিল আর্জেন্তিনা। ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতার পর ১৯৯৮ সালে ফাইনালে হেরেছিল ব্রাজিল।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার টাইব্রেকারে জিতল আর্জেন্তিনা। মোট ৬বার টাইব্রেকারে জিতল তারা। ১৯৯৪ সালে ব্রাজিল ও ২০০৬ সালে ইতালির পর ফের কোনও দেশ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে জিতল।

১৯৭৪ সালে জার্মানি ও নেদারল্যান্ডসের পর এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে যুযুধান ২ দলই পেনাল্টি থেকে গোল করল।

২০২২ বিশ্বকাপে মোট ১৭২ গোল হল। বিশ্বকাপে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ ও ২০১৪ বিশ্বকাপে ১৭১টি করে গোল হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget