এক্সপ্লোর

ধোনির লেগ বিফোর আউটটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার: রিচার্ডসন

সিডনি: চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৩৪ রানে হারিয়ে ১-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। চার উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ঝাই রিচার্ডসন। ম্যাচ শেষে রিচার্ডসন বলেছেন, তাঁদের সৌভাগ্য যে, মহেন্দ্র সিংহ ধোনিকে বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লু আউট দেওয়া হয়। ৩৩ তম ওভারে বোলিং করছিলেন জেসন বেহেরেনড্রফ। ওই ওভারের দ্বিতীয় বলে অজি দল লেগ বিফোরের জোরাল আবেদন করে। আম্পায়ায় সেই আবেদনে সাড়া দেন। গুরুত্বপূর্ণ সময়ে ভারত ধোনির উইকেট হারায়। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে, বল লেগ স্ট্যাম্পের বাইরে পড়েছিল। ধোনি রিভিউ চাইতে পারেননি। কেননা, এর আগে অম্বাতি রায়ডু রিভিউ চেয়েছিলেন। ফলে ভারতীয় দলের আর রিভিউর সুযোগ ছিল না। এরফলে রোহিত শর্মার সঙ্গে চতুর্থ উইকেটে ধোনির ১৩৭ রানের জুটি ভেঙে যায়। রিচার্ডসন বলেছেন, ম্যাচের এই সময় ওরা দারুণ একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল, যা আমাদের কাছ থেকে ম্যাচের রাশ চলে যেতে পারত। ধোনির ওভাবে লেগ বিফোর আউট হওয়াটা আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। এরপর থেকে আমরা নিয়মিত উইকেট নিতে শুরু করি। একদিনের ক্রিকেট কেরিয়ারে এদিন সেরা বোলিং করে ২৬ রানে চার উইকেট পেয়েছেন রিচার্ডসন। ম্যাচের শেষে তিনি রোহিতের ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রোহিত প্রকৃত অর্থে খুব ভালো ব্যাটিং করেছে। ওকে কৃতিত্ব দিতেই হবে যে, পরিস্থিতিটা আমাদের মতো বুঝে নিতে পেরেছে। ধৈর্য ধরে ব্যাট করেছ। ও জানত যে, রান করার মতো বল ও পাবে। ফিল্ডিংয়ের ফাঁকফোকর খুঁজে নিয়েছে দারুণভাবে। রিচার্ডসন আরও বলেছেন, রোহিত যে বিপজ্জনক হয়ে উঠছে, তা বুঝতে পেরেছিলাম। তাই আমাদের পরিকল্পনা ছিল ওকে স্ট্রাইক নিতে না দেওয়া। সিডনির স্লো উইকেটে ২৮৮ রানের লক্ষ্য যথেষ্ট ভালো ছিল বলেও মন্তব্য করেছেন রিচার্ডস ২২ বছরের অজি বোলার আরও বলেছেন, আমরা জানতাম যে, ইনিংসের শেষের দিকে বলের গতির পরিবর্তন কাজে আসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget