এক্সপ্লোর

Vinesh Phogat: ''বিনেশকে সোনাজয়ীর মত করেই বরণ করা হবে'', জানিয়ে দিলেন মহাবীর ফোগত

Mahavir Phogat On Vinesh Phogat: বুধবার রাতে ভারতীয় অলিম্পিক সংস্থা জানিয়ে দিয়েছে, বিনেশের আবেদন প্রত্যাখ্যান করেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। হতাশাই সঙ্গী।

চারখি দাদরি: প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির ইভেন্টে ফাইনালে পৌঁছেও বাতিল হয়ে যেতে হয়েছিল। সোনা তো দূর অস্ত, যে রুপোর পদকের জন্য ক্রীড়া আদালতে আবেদন জানিয়েছিলেন বিনেশ, সেই আবেদনও নাকচ হয়ে গিয়েছে। বুধবার রাতে ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA) জানিয়ে দিয়েছে, বিনেশের আবেদন প্রত্যাখ্যান করেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। হতাশাই সঙ্গী। কিন্তু বিনেশের কুস্তির হাতেখড়ি যাঁর হাতে সেই মহাবীর ফোগত ভেঙে পড়ছেন না। তিনি বলছেন, সোনার মেয়ের মতই বিনেশকে বরণ করা হবে।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মহাবীর ফোগত বলেছেন, ''আগামী ১৭ আগস্ট বিনেশ দেশে ফিরবে। ওকে আমরা সোনাজয়ীর মত করেই বরণ করব। আমরা আশা করেছিলাম যে রায় বিনেশের পক্ষে যাবে। কিন্তু তার আশা নেই আর। তবে আমরা হাল ছাড়ব না। আমরা চেষ্টা করব বিনেশ যেন ২০২৮ অলিম্পিক্সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। সঙ্গীতা ও রিতুকেও আমরা ২০২৮ অলিম্পিক্সের জন্য তৈরি করব।''

ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্ট পি টি ঊষা (PT Usha) জানিয়েছেন, তিনি গোটা ঘটনায় স্তম্ভিত। হতাশ। ক্যাসের এক সদস্যের বিচারক কমিটি বিনেশের আবেদন প্রত্যাখ্যান করেন। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও বিশ্ব কুস্তি সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আবেদন করতে পারেন বিনেশ। এ ব্যাপারে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। বিনেশ ফোগতের কেসে চেষ্টার কোনও কসুর রাখতে চায় না আইওএ। বিনেশের দাবি ছিল মূলত দুটি। এক, তাঁকে ফাইনালে নামতে দেওয়া হোক। দুই, তা না হলে তাঁকে যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করা হোক। প্রথম দাবিটি শুরুতেই নাকচ করে দিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তবে যুগ্মভাবে রুপোর পদকের আবেদনের শুনানি হয়েছিল। যেখানে বিনেশের হয়ে সওয়াল করেছিলেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। কিন্তু ক্রীড়া আদলতের তরফে এবার সেই আবেদনও নাকচ করে দেওয়া হয়েছে। 

এর আগে, বিনেশ ও তাঁর কোচিং টিমকে কাঠগড়ায় তুললেন কিংবদন্তি পি টি ঊষা। যিনি এখন ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্টও। তিনি আইওএ-র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে ভারতীয় অলিম্পিক সংস্থার চিকিৎসকদের কিছু করার নেই। ওজন নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট অ্যাথলিট ও তাঁর কোচিং টিমের কাজ বলেও জানিয়েছেন পি টি ঊষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget