এক্সপ্লোর
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের অধিনায়ক

সেন্ট জনস: ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, এই সফরে পাচ্ছে না অধিনায়ক স্টেফানি টেলরকে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর এড়িয়ে যাচ্ছেন ২০১৬ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি ও নিরপেক্ষ সংস্থার কাছ থেকে নিরাপত্তার বিষয়ে রিপোর্ট পাওয়ার পরেই পাকিস্তান সফরে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন স্টেফানি টেলর। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তান সফরে দলের নেতৃত্ব দেবেন মেরিসা অ্যাগুইলেরা।’
আরও পড়ুন























