এক্সপ্লোর

যখন হরভজনের বলে এক ডজন ছক্কা মেরেছিলেন সহবাগ

নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগের বিধ্বংসী ব্যাটিংয়ের কথা সবাই জানেন। নিজের জমানায় যে কোনও বোলিং অ্যাটাককে অবলীলায় নির্বিষ করে দিতে দেখা গিয়েছে তাঁকে। বীরুকে দেখে মনে হত, ব্যাটিংটা কতই না সহজ। হোয়াট দ্য ডাক ২ নামে একটি চ্যাট শো-তে ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথায় ধরা পড়েছে ব্যাটসম্যান বীরুর মনোভাবের একটা দিক। অশ্বিন জানিয়েছেন, কীভাবে একটা ম্যাচে স্পিনার হরভজন সিংহকে বারোটা ছক্কা মেরেছিলেন নজফগড়ের নবাব। রোহটকে ওই ম্যাচ হয়েছিল। অশ্বিন জানিয়েছেন, নেটে অনুশীলনে তাঁকে একবার হতাশায় ডুবিয়ে দিয়েছিলেন সহবাগ। তাঁর প্রত্যেকটা বলকে কাট করছিলেন বীরু। এতে হতাশ হয়ে শেষপর্যন্ত তিনি বীরুর দ্বারস্থ হয়েছিলেন। জানতে চেয়েছিলেন, কী করলে তিনি ভালো বোলিং করতে পারবেন। উত্তরে বীরু বলেছিলেন, অফস্পিনারদের তিনি বোলার বলেই মনে করেন না। অশ্বিন জানিয়েছেন, একদিন তিনি বুঝতে পারলেন যে বীরুকে আসলে তাঁর 'ইগো'-র বিরুদ্ধে বোলিং করতে হবে। বীরুর মুখে একটা চমকপ্রদ কথা শুনেই সেই উপলব্ধি হয়। সহবাগ অশ্বিনকে বলেছিলেন যে, রোহতকে একটা ম্যাচ চলাকালে তাঁর জ্বর হয়েছিল। সেই ম্যাচে হরভজন সিংহকে এক ডজন ছক্কা মেরেছিলেন। অশ্বিন বলেছেন, দুরন্ত অফস্পিনার হরভজন। তাঁকে এভাবে জ্বর নিয়েও এতগুলি ছক্কা মারার পুরো ঘটনা জানতে চান অশ্বিন। উত্তরে বীরু বলেন, ওপেন করতে নেমেছিলেন তিনি। প্রথমে দুটি ছক্কা মেরেছিলেন। পরে জ্বর হওয়ায় প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এরপর দশ নম্বরে ব্যাট করতে নামেন বীরু। তখনই ভাজ্জির বলে বাকি ওভারবাউন্ডারিগুলো মারেন তিনি। এভাবে ভাজ্জির বলে ছক্কা মারার চেষ্টা করলেন কেন, তা অশ্বিন জানতে চাইলে বীরু বলেন, উইকেট স্পিন সহায়ক ছিল। বল ঘুরছিল। তাই প্রত্যেকটা বলে লেগ সাইডে শট খেলার সিদ্ধান্ত নেন তিনি। বীরু জানান, পিচের বাইরের বল, এমনকি অফস্ট্যাম্পের বলও লেগ সাইড দিয়ে মাঠের বাইরে ফেলেছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Spain Vs Belgium: ৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?
৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget