এক্সপ্লোর

অধিনায়কের ঠাণ্ডা মাথার প্রশংসায় কোচ শাস্ত্রী, রোহিত বললেন, ‘ধোনির কাছ থেকে শিখেছি’

দুবাই: ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির সক্ষমতা হয়ত অস্তগামী। কিন্তু সেই ধোনির চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখার ক্ষমতা রপ্ত করতে পারায় গর্বিত রোহিত শর্মা। এশিয়া কাপে অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মার শান্ত সংযত মনোভাবের প্রশংসা করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, রোহিত খুবই শান্ত স্বভাবের। আর এই স্বভাবের প্রতিফলন দেখা গিয়েছে ওর অধিনায়কত্বেও। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালের টানটান লড়াইয়ে জয়ী হয়েছে ভারত। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ বলেছেন, বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই তীব্র লড়াই শুরু হয়েছিল। কিন্তু অধিনায়কত্বের প্রতিটি বিভাগেই ও মাথা ঠাণ্ডা রেখেছে রোহিত। চাপের মুখে ও খুব ভালো বোলিং পরিবর্তন করেছে। শেষ ৩০ ওভারে বাংলাদেশ মাত্র ১০০ রান করতে পেরেছে। এটাকে দুর্দান্ত পারফরম্যান্স বলতেই হবে। এ ব্যাপারে রোহিত বলেছেন, চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখা তিনি তাঁর পূর্বসূরী ধোনির কাছ থেকেই শিখেছেন। তিনি বলেছেন, আমি ধোনি ভাইকে এতগুলি বছর দলকে নেতৃত্ব দিতে দেখেছি। কিন্তু ওকে কখনওই চাপে পড়তে দেখিনি। সময় নিয়ে সিদ্ধান্ত নিতে দেখেছি। এক্ষেত্রে ধোনির সঙ্গে আমার মিল রয়েছে। রোহিত বলেছেন, আমিও প্রথমে চিন্তা করে তারপর কিছু সিদ্ধান্তে আসার চেষ্টা করি। হ্যাঁ, একদিনের ক্রিকেট কিছুটা সময় পাওয়া যায়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময়ও নিতে হয়। আমি ধোনি ভাইকে দেখে এটা শিখেছি। আমরা বহু বছর ওর অধিনায়কত্বে খেলেছি। কোনও কিছু প্রয়োজন হলে ওর কাছে পরামর্শ পাওয়া যায়। ধোনি ব্যাট হাতে এশিয়া কাপে অতীতের মতো সফল হতে পারেননি। কিন্তু উইকেটের পিছনে অসাধারণ কিছু আউট করেছেন তিনি। রোহিত বলেছেন, ধোনি ভাই অসাধারণ একজন অধিনায়ক। আমরা ওর কাছ থেকে সব সময়ই শেখার চেষ্টা করি। মাঠে কোনও সংশয় বা প্রশ্ন উঠলে, তার উত্তর সবসময়ই ওর কাছ থেকে পাওয়া যায়।

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget