এক্সপ্লোর

ধোনি ভুলে গেলেন তিনি আর অধিনায়ক নন!

পুণে: ২০০৭ থেকে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন দু বছর আগে। সদ্য সীমিত ওভারের ক্রিকেটেরও অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু সহজাত অধিনায়ক ধোনি এখনও মাঠে অধিনায়কের মতোই আচরণ করছেন। রবিবার পুণেতে ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজের প্রথম ম্যাচে সেটাই দেখা গেল। খেলা চলাকালীন উত্তেজনার মুহূর্তে বিরাট কোহলির আগেই ডিআরএস-এর আবেদন করলেন ধোনি। তিনি বোধহয় ভুলে গিয়েছিলেন, এখন ভারতের অধিনায়ক বিরাট। কয়েকদিন আগে বিরাট অবশ্য বলেছিলেন, ডিআরএস-এর বিষয়ে ধোনির পরামর্শ নেবেন তিনি। কিন্তু দেখা গেল, খেলা চলাকালীন বিরাটকে পরামর্শ দেওয়ার বদলে নিজেই সিদ্ধান্ত নিলেন ধোনি। রবিবারের ম্যাচের শুরু থেকেই দ্রুতগতিতে রান করছিলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। তিন নম্বরে নামা জো রুটও ভাল ব্যাটিং করছিলেন। জেসন আউট হওয়ার পর ক্রিজে আসেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২৭-তম ওভারে হার্দিক পাণ্ড্যর শেষ বলটি মর্গ্যানের ব্যাটে লেগে ধোনির হাতে যায়। কিন্তু আম্পায়ার আউটের আবেদনে সাড়া দেননি। এরপর বিরাটকে জিজ্ঞাসা করার আগেই ধোনি রিভিউয়ের আবেদন করেন। প্রাক্তন অধিনায়কের আত্মবিশ্বাস দেখে বিরাটও রিভিউয়ের আবেদন করেন। ডিআরএস-এ দেখা যায়, বলটি মর্গ্যানের ব্যাটে লেগেছিল। ফলে আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হয়। ধোনির সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণিত হয়। মর্গ্যান আউট হওয়ার পর গোটা দল উল্লাসে মেতে ওঠে। দেখুন, ধোনির ডিআরএস-এর আবেদন জানানোর দৃশ্য

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget