এক্সপ্লোর

সচিনের মতো ব্যাটিং করছে, ছেলেটা কে? সহবাগকে দেখে বলে উঠেছিলেন রশিদ লতিফ

শুরুতে সহবাগকে চিনতে না পারলেও, পরবর্তীকালে তাঁর গুণমুগ্ধ হয়ে ওঠেন লতিফ।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রথমদিকে ব্যাটিং করার সময় একেবারে সচিন তেন্ডুলকরের মতো দেখতে লাগত বীরেন্দ্র সহবাগকে। সেই সময় একটি ম্যাচে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেছিলেন, ‘সচিনের মতো ব্যাটিং করছে। ছেলেটা কে?’ একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে লতিফ জানিয়েছেন, ‘ভারত-শ্রীলঙ্কার একটা ম্যাচের কথা আমার মনে আছে। সেই ম্যাচে সচিন খেলেনি। আমি টিভিতে খেলা দেখছিলাম। আমি ভাবলাম, কে সচিনের মতো ব্যাটিং করছে? সেই সময় সহবাগ ব্যাটিং করছিল। ও সচিনের মতো একইরকম প্যাড, হেলমেট পরেছিল। তবে সচিনের তুলনায় ও একটু মোটা ছিল।’ সচিনের সঙ্গে অনেক ক্রিকেটারেরই তুলনা করা হয়। বিরাট কোহলির সঙ্গে সচিনের তুলনা নতুন নয়। পৃথ্বী শ-কে ‘পরবর্তী সচিন’ বলে চিহ্নিত করেছেন অনেকেই। কিন্তু একমাত্র সহবাগেরই ব্যাটিং সচিনের মতো ছিল। ভারতের সর্বকালের সেরা এই দুই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে বহু রেকর্ড গড়েছেন। তাঁদের জুটিতে অনেক সাফল্য পেয়েছে ভারতীয় দল। শুরুতে সহবাগকে চিনতে না পারলেও, পরবর্তীকালে তাঁর গুণমুগ্ধ হয়ে ওঠেন লতিফ। এ বিষয়ে তিনি জানিয়েছেন, ‘আমার সহবাগের বিষয়ে বর্ণনা দেওয়ার দরকার নেই। ও অত্যন্ত প্রভাবশালী ক্রিকেটার ছিল। ও ম্যাচ উইনার ছিল। ও সবসময় আধিপত্য বিস্তার করত। আমরা দেখে অভ্যস্ত ছিলাম, ওপেনাররা শুরুতে কিছুটা সতর্ক হয়ে ব্যাটিং করত, পিচের অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করত। সেই সময় গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো বোলার ছিল। কিন্তু সহবাগ কাউকে ভয় পেত না। দলের উপর ওর প্রচণ্ড প্রভাব ছিল। ও বিশ্ব ক্রিকেটে সাফল্য পেয়েছিল। ওর ব্যাটিংয়ে দুর্দান্ত ভারসাম্য ছিল। অনেকেই বলত, ওর পায়ের নড়াচড়া সীমিত ছিল। কিন্তু সেই কারণেই হয়তো ও এত সাফল্য পেয়েছিল। এখন কোচেরা তরুণ খেলোয়াড়দের শেখান, ন্যূনতম পায়ের নড়াচড়ার সঙ্গে ভারসাম্য ঠিক রাখতে হবে।’ ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় সহবাগের। তবে একটি ম্যাচ খেলার পরেই তিনি বাদ পড়েন। পরের বছর তিনি দলে ফেরেন। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ব্লুমফনটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক টেস্টেই দুরন্ত শতরান করে তিনি নিজের জাত চেনান। সেই সময় তিনি মিডল অর্ডারে ব্যাটিং করতেন। ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ওপেন করতে বলেন। এরপর সহবাগ সাফল্যের তুঙ্গে পৌঁছে যান। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে দু’টি দ্বিশতরান করেন। টেস্ট হোক বা একদিনের আন্তর্জাতিক, ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget